নিয়োগের তৎপরতা সল্টলেকে, আজ থেকে শুরু প্রাথমিকে শিক্ষক পদের ইন্টারভিউ, শংসাপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়াল পর্ষদ

সংবাদদাতা , ২৭ জানুয়ারী : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কড়া নিরাপত্তায় ইন্টারভিউ নেবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। প্রথম দুই দিন অর্থাৎ মঙ্গলবার ও বুধবার সুযোগ পাবেন কলকাতার প্রার্থীরা। এরপর পর্যায়ক্রমে ঝাড়গ্রাম ও জলপাইগুড়ির প্রার্থীদের ডাক দেওয়া হয়েছে। পর্ষদ সূত্রে খবর, মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদের মধ্যে সিংহভাগই অর্থাৎ প্রায় সাড়ে দশ হাজার পদ বাংলা মাধ্যমের জন্য সংরক্ষিত। ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ পর্ব ইতিমধ্যেই চুকিয়ে ফেলেছে পর্ষদ।

নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের শংসাপত্র প্রদানের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে পর্ষদ। মঙ্গলবার পর্ষদ জানিয়েছে, শংসাপত্র পাওয়ার জন্য অনলাইন আবেদনের সময়সীমা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যে নথিপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে কোনও আবেদন করতে হবে না।

শিক্ষক মহলে এই শংসাপত্র এখন কার্যত ‘সুরক্ষাকবচ’। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতা করতে গেলে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ফলে কর্মরত শিক্ষকদের স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নতুন প্রার্থীদের যোগ্যতামান প্রমাণে এই শংসাপত্রই হবে মূল চাবিকাঠি। অন্যদিকে, ২০১২ সালের টেট উত্তীর্ণ ১৮ হাজার প্রার্থীর কাছে শংসাপত্র না থাকলেও তাঁদের স্বস্তিতে রেখেছে পর্ষদের প্রকাশিত তালিকা। সেই তালিকার ভিত্তিতেই তাঁরা নিজেদের নথিপত্র পেশ করতে পারবেন। একইসঙ্গে আদালতের নির্দেশে ২০২০-২২ শিক্ষাবর্ষের প্রায় দু’হাজার ডিএলএড উত্তীর্ণ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে পর্ষদ, যা নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণের পথ প্রশস্ত করল।

Share on Social Media
  • Related Posts

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…

    Share on Social Media

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিধাননগর ও নিউটাউন এলাকা। মঙ্গলবার বিকেলে নিউটাউনের বালিগড়িতে মধু মণ্ডল (৪৫) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.