মাঝ-আকাশে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের আশঙ্কা, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ টার্কিশ এয়ারলাইন্সের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মাঝ-আকাশে উড়ন্ত বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকি? এই আশঙ্কায় বুধবার দুপুরে তীব্র আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। নেপালের কাঠমাণ্ডু থেকে তুরস্কের ইস্তানবুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান যান্ত্রিক গোলযোগের জেরে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানে ২৩৬ জন যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে প্রায় ২৫০ জন ছিলেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

বিমানবন্দর সূত্রে খবর, বুধবার দুপুরে টার্কিশ৭২৭ বিমানটি যখন কলকাতার কাছাকাছি আকাশসীমায় ছিল, তখনই পাইলটের নজরে আসে যান্ত্রিক সমস্যা। তাঁর প্রাথমিক সন্দেহ হয়, বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। মুহূর্ত দেরি না করে পাইলট কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়। ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টো ৪৯ মিনিট। দমকল এবং আপৎকালীন ব্যবস্থাকে প্রস্তুত রেখেই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, অবতরণের পর ২৩৬ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আপাতত বিমানটি বিমানবন্দরের আইসোলেশন বে-তে রাখা হয়েছে এবং ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছেন আদতে ইঞ্জিনে আগুন লেগেছিল কি না। গত বছর আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা এবং সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর স্মৃতি টাটকা থাকায়, এ দিনের ঘটনায় বিমানযাত্রীদের নিরাপত্তার প্রশ্নটি ফের বড় হয়ে দেখা দিয়েছে। বিমানসংস্থার পক্ষ থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.