ধাপার আয়ু শেষ, জঞ্জাল ফেলতে শহরের নতুন ঠিকানা বাসন্তী হাইওয়ে; স্বস্তিতে কলকাতা পুরসভা

তিল ধারণের জায়গা নেই। গত কয়েক দশক ধরে মহানগরের টন টন আবর্জনা বইতে বইতে ক্লান্ত ধাপার জঞ্জালভূমি কার্যত মৃতপ্রায়। এই পরিস্থিতিতে কলকাতার বর্জ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তার অবশেষে অবসান হতে চলেছে। শহরের জঞ্জাল ফেলার জন্য দীর্ঘ প্রতীক্ষিত বিকল্প জমির খোঁজ মিলল বাসন্তী হাইওয়ের ধারেই। পুরসভা সূত্রে খবর, ৫৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খানাবেড়িয়া ও দুর্গাপুর গ্রামে প্রায় ৭৩ হেক্টর জমি নতুন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে।

ইতিমধ্যেই ওই এলাকার কৃষক ও মৎস্যজীবীদের কাছ থেকে প্রায় ৭০ একর জমি কিনে নিয়েছে পুর কর্তৃপক্ষ। ২০১১ সালের পর ধাপা সংলগ্ন এলাকায় মাত্র ১০ হেক্টর জমি কেনা সম্ভব হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জ-সহ একাধিক এলাকায় জমির খোঁজ চালানো হলেও নানা জটিলতায় তা সফল হয়নি। অবশেষে বাসন্তী হাইওয়ের ধারের এই জমিটিকেই ‘উপযুক্ত’ বলে বেছে নেওয়া হয়েছে। পুরসভার দাবি, ধাপার মতো এখানে আর জঞ্জালের পাহাড় তৈরি হবে না। বরং পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে এখানে গড়ে তোলা হবে আধুনিক ও বিজ্ঞানসম্মত ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিল্ড’।

পুরসভার এক আধিকারিকের কথায়, “শহরের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বর্জ্যের পরিমাণ। পাঁচ বছর আগের তুলনায় এখন আবর্জনার চাপ কয়েক গুণ বেশি। বিকল্প ব্যবস্থা না হলে চরম বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল।” ধাপার পুরনো জমিতে বর্তমানে সার কারখানা ও প্রক্রিয়াকরণ ইউনিট থাকলেও তা মহানগরের জন্য পর্যাপ্ত নয়। নতুন এই প্রকল্পে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রক্রিয়াকরণ ইউনিট থাকবে, যা শহরের জঞ্জাল ব্যবস্থাপনায় নতুন দিশা দেখাবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মহানগরীর নিরাপত্তা আঁটসাঁট করতেই বেরিয়ে এল বড়সড় ‘অস্ত্র-যোগ’। বুধবার দুপুরে খাস কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.