শৌচালয়ে লিপস্টিকের লেখায় বোমাতঙ্ক! ডিব্রুগড়-কলকাতা বিমানে হুলুস্থুল, তড়িঘড়ি আইসোলেশন বে-তে ইন্ডিগো

একই দিনে জোড়া বোমাতঙ্কে জেরবার কলকাতা বিমানবন্দর। এবার উত্তেজনার কেন্দ্রে অসমের ডিব্রুগড় থেকে কলকাতামুখী ইন্ডিগোর একটি যাত্রিবাহী বিমান। উড়ান চলাকালীন বিমানের শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা একটি সন্দেহজনক বার্তাকে কেন্দ্র করেই দানা বাঁধে আতঙ্ক। যদিও শেষ পর্যন্ত সমস্ত যাত্রী নিয়ে বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রের খবর, ইন্ডিগোর ৬ই৬৮৯৪ (6E 6894) বিমানটি শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। মাঝ আকাশে বিমানের শৌচালয়ের ভেতর লিপস্টিক দিয়ে লেখা একটি বার্তা কেবিন ক্রু-দের নজরে আসে। সেই বার্তায় ‘বোমা’ থাকার ইঙ্গিত ছিল বলে সন্দেহ করা হয়। খবর জানাজানি হতেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত ৭টা ৩৭ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামার সাথে সাথেই সেটিকে নিরাপত্তার ঘেরাটোপে ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়।

নিরাপত্তাবিধি মেনে তড়িঘড়ি সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর সিআইএসএফ (CISF) এবং বম্ব স্কোয়াড বিমানে তল্লাশি শুরু করে। তবে প্রাথমিক তল্লাশিতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। শৌচালয়ে ঠিক কী লেখা ছিল এবং কার লিপস্টিক ব্যবহার করে ওই বার্তা লেখা হয়েছে, তা জানতে যাত্রীদের তালিকা খতিয়ে দেখছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে সকালেও একটি আন্তর্জাতিক উড়ানকে কেন্দ্র করে একই ধরণের আতঙ্ক ছড়িয়েছিল কলকাতায়। বারংবার এই ধরণের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.