জোকায় মেট্রো স্টেশনের নীচে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন বাইক আরোহী যুবক ও তরুণী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শহর কলকাতায় ফের ঝরল রক্ত। রবিবার রাতে জোকা মেট্রো স্টেশনের ঠিক নীচেই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক ও এক তরুণী। মৃতদের নাম অঞ্জন সাধুখাঁ (৩০) এবং প্রিয়া দাস (৩৫)। পুলিশ সূত্রের খবর, অঞ্জনের বাড়ি ঠাকুরপুকুর এলাকায়। রবিবার রাতে তাঁরা দু’জনে বাইকে চড়ে জোকা থেকে ঠাকুরপুকুরের দিকে আসছিলেন, তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মেট্রো স্টেশনের পিলারের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তায় পড়ে যায়। সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক গাড়ি তাঁদের পিষে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। বাইকের গতিবেগ ঠিক কত ছিল বা ঘাতক গাড়িটি কোন দিক থেকে এসেছিল, তা খতিয়ে দেখতে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

উল্লেখ্য, বেহালা-ঠাকুরপুকুর সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব স্থানীয় বাসিন্দারা। শনিবারই কলকাতা পুলিশের নবনিযুক্ত কমিশনার সুপ্রতিম সরকার জানিয়েছিলেন, এই রুটে দুর্ঘটনা রোধে সিনিয়র আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই আশ্বাসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খাস জোকায় জোড়া মৃত্যুর ঘটনা পুলিশের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মহানগরীর নিরাপত্তা আঁটসাঁট করতেই বেরিয়ে এল বড়সড় ‘অস্ত্র-যোগ’। বুধবার দুপুরে খাস কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.