বারাকপুরে কমিশনের কড়া দাওয়াই! ব্যালটে নজরদারির অভিযোগে বসিরহাটে বদলি প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক: নির্বাচনের মুখে বারাকপুর শিল্পাঞ্চলে বড়সড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের কাজে অনিয়ম এবং ভোটদানের গোপনীয়তা ভঙ্গের গুরুতর অভিযোগে বারাকপুরের শিউলি হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল মুস্তাককে তড়িঘড়ি বদলি করা হলো বসিরহাট হাই স্কুলে। কমিশনের নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলা স্কুল পরিদর্শক ইতিমধ্য়েই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ৬ মে পর্যন্ত ওই প্রধান শিক্ষককে বসিরহাটেই থাকতে হবে বলে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, সৈয়দ ইকবাল মুস্তাক শিউলি হাই স্কুলে ‘ভেন্যু কো-অর্ডিনেটর’ হিসেবে নিযুক্ত ছিলেন। অভিযোগ উঠেছে, গত ১৯ ও ২০ এপ্রিল ওই স্কুলে ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদানের সময় তিনি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছিলেন। ভোটদানের গোপনীয়তা বজায় রাখা নির্বাচনের অন্যতম প্রধান শর্ত, যা লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে কমিশন। এই অভিযোগ খতিয়ে দেখার পরই সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বারাকপুরের রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। গত মার্চ মাসে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলাকালীন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সৈয়দ ইকবাল মুস্তাক। তাঁর দাবি, “কেন আমাকে বদলি করা হলো, তা আমার জানা নেই। আর তৃণমূল প্রার্থীর সঙ্গে রাস্তায় দেখা হওয়াটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল।” ভোটের মাত্র কয়েক দিন আগে এই নজিরবিহীন বদলির ঘটনা শিক্ষা ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    বারাকপুরে পুর-অচলাবস্থা, নাগরিক পরিষেবা লাটে; সমাধানের খোঁজে শুভ্রাংশু-তাপসরা

    নিউজ ডেস্ক: রাজ্যে ক্ষমতা হস্তান্তরের আবহে বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলোতে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। কাঁচরাপাড়া থেকে ভাটপাড়া— একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তৃণমূলী কাউন্সিলররা হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই…

    Share on Social Media

    নতুন বাড়ির গৃহপ্রবেশের আনন্দ বিষাদে পরিণত, গঙ্গায় মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত ২ বোন

    নিউজ ডেস্ক: নতুন বাড়িতে প্রবেশের খুশির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। গৃহপ্রবেশের শুভ কাজের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো দুই বোনের। বৃহস্পতিবার সকালে উত্তর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.