ভোটের আগে ভাটপাড়ায় অস্ত্রের আস্ফালন, পুলিশের অভিযানে ধৃত আরও এক দুষ্কৃতী

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই ফের তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ৩৫ নম্বর ওয়ার্ডের ছোটো শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে বিবেক চৌধুরী নামে এক যুবককে পাকড়াও করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন আগে সুজিত চৌধুরী ওরফে কালুয়া নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতকে জেরা করেই তাঁর ছায়াসঙ্গী বিবেকের হদিস মেলে। উল্লেখ্য, দিনকয়েক আগে ওই এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও তান্ডব চালানোর অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনায় মোট সাতজনের নামে অভিযোগ দায়ের করা হয়। সুজিত ও বিবেককে নিয়ে এখনও পর্যন্ত ওই মামলার ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

নির্বাচনের আবহে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গত কয়েক মাস ধরেই কড়া নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পরিসংখ্যান অনুযায়ী, গত মাত্র চার মাসে ভাটপাড়া থানা এলাকা থেকেই উদ্ধার হয়েছে ৪২টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড কার্তুজ। এই সময়ের মধ্যে অস্ত্র পাচার ও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ জন দুষ্কৃতীকে। ভোটের মুখে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার পুলিশের সাফল্য হিসেবে দেখা হলেও, শিল্পাঞ্চলে মজুত মারণাস্ত্রের বহর দেখে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের একাংশ।

Share on Social Media
  • Related Posts

    বারাকপুরে পুর-অচলাবস্থা, নাগরিক পরিষেবা লাটে; সমাধানের খোঁজে শুভ্রাংশু-তাপসরা

    নিউজ ডেস্ক: রাজ্যে ক্ষমতা হস্তান্তরের আবহে বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলোতে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। কাঁচরাপাড়া থেকে ভাটপাড়া— একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তৃণমূলী কাউন্সিলররা হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই…

    Share on Social Media

    নতুন বাড়ির গৃহপ্রবেশের আনন্দ বিষাদে পরিণত, গঙ্গায় মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত ২ বোন

    নিউজ ডেস্ক: নতুন বাড়িতে প্রবেশের খুশির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। গৃহপ্রবেশের শুভ কাজের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো দুই বোনের। বৃহস্পতিবার সকালে উত্তর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.