আইএসআই-যোগ বনগাঁর যুবকের! গুজরাতে বোমাতঙ্কের ইমেলকাণ্ডে গ্রেফতার বাংলাদেশি হ্যাকার

নিউজ ডেস্ক: সীমান্ত শহর বনগাঁর এক সাধারণ বাসিন্দার আড়ালে লুকিয়ে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল? গুজরাতের স্কুল ও আদালতে আসা একের পর এক বোমাতঙ্কের ইমেল তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল আমেদাবাদ পুলিশের ডিটেকশন অব ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল। গত শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস ওরফে মাইকেল বিশ্বাস নামে এক যুবককে। ধৃতকে ১৪ দিনের ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ।

তদন্তকারীদের দাবি, ধৃত সৌরভ আসলে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সে। নিউ বারাকপুর এলাকায় আস্তানা গেড়ে জাল নথি দিয়ে তৈরি করে আধার, ভোটার কার্ড ও প্যান কার্ড। এমনকি ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছিল সে। পরে গোপালনগরে পাকাপাকিভাবে বাড়ি তৈরি করে একটি সাইবার ক্যাফে খুলে বসে সৌরভ। অভিযোগ, এই ক্যাফের আড়ালেই চলত পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট নাশকতার ছক।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক একজন পেশাদার হ্যাকার। সে সাধারণ মানুষের ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে মাত্র ৩ ডলারের বিনিময়ে বাংলাদেশি চক্রের কাছে বিক্রি করত। সেই হ্যাক করা অ্যাকাউন্ট থেকেই দেশের অন্তত আটটি রাজ্যে বোমাতঙ্কের ভুয়ো ইমেল পাঠানো হতো। পরিচয় গোপন রাখতে ব্যবহার করা হতো ভি‌পিএন (VPN) এবং এনক্রিপশন প্রযুক্তি। তবে শেষরক্ষা হয়নি। গুগল ও প্রোটন মেইল কর্তৃপক্ষের সহায়তায় ওয়াই-ফাই ডাটা বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হন যে, এই সমস্ত ইমেলের উৎস বনগাঁ।

গোয়েন্দারা মনে করছেন, ভারতে অস্থিরতা ও আতঙ্ক তৈরি করতেই আইএসআই এই বাংলাদেশি চক্রটিকে ব্যবহার করছে। ধৃত সৌরভকে জেরা করে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.