আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, উত্তাল ভাতার: জনরোষের মুখে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবাস যোজনায় কাটমানি এবং স্বজনপোষণের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অযোগ্যদের ঘর পাইয়ে দেওয়া এবং প্রকৃত গরিবদের বঞ্চিত করার অভিযোগে কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষমেশ জনরোষের প্রবল চাপে পড়ে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন পঞ্চায়েত প্রধান লায়লা বেগম চৌধুরী।

গ্রামবাসীদের অভিযোগের তির মূলত শাসকদলের স্থানীয় নেতাদের দিকে। তাঁদের দাবি, যাঁদের পাকা বা বহুতল বাড়ি রয়েছে, স্রেফ দলীয় ঘনিষ্ঠতার সুবাদে তাঁদের নাম অনায়াসেই আবাস তালিকায় জায়গা করে নিয়েছে। উল্টোদিকে, ভূমিহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী প্রকৃত অভাবীরা রয়ে গিয়েছেন তালিকার বাইরে। শেখ রাজেশ নামে এক ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ, তাঁর মায়ের প্রথম কিস্তির টাকা ঢোকার পর জনৈক তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য শেখ ভোদাই ২০ হাজার টাকা কাটমানি দাবি করেন। টাকা না দিলে রেশন কার্ডের সুবিধা বা সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একই সুরে দুর্নীতির কথা জানিয়েছেন মাজিদা শেখ ও শেখ জহিরুদ্দিনের মতো উপভোক্তারাও।

বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারাননি প্রধান লায়লা বেগম চৌধুরী। বরং গ্রামবাসীদের ক্ষোভকে ‘ন্যায্য’ বলে কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁর কথায়, “ব্লক প্রশাসন যাচাই করে তালিকা বানায়, আমরা শুধু তথ্য দিই। কিন্তু দায় সব পঞ্চায়েতের ওপর এসে পড়ছে। এই মানসিক চাপ আমি আর নিতে পারছি না।” এই বলেই বিধায়ক ও দলের কাছে ক্ষমা চেয়ে সসম্মানে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা শান্তরূপ দের দাবি, মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে, পালানোর পথ পাবে না তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক এবং এর সঙ্গে দলের কোনো যোগ নেই। প্রশাসন পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

Share on Social Media
  • Related Posts

    ভোরবেলা জাতীয় সড়কে বিভীষিকা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধ ফেরিওয়ালার

    নিউজ ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ সাইকেল আরোহীর。 নিহতের নাম নুরুল ইসলাম খাঁ (৬৫)।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.