কমিশনের ‘ট্রাবল মেকার’ তালিকায় রত্না-উদয়ন-সহ ৮০০ তৃণমূল নেতা, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টের দ্বারস্থ শাসকদল

নিউজ ডেস্ক: ভোটের বাংলায় এবার নজিরবিহীন আইনি সংঘাত। রাজ্যের অন্তত ১৫ জন প্রার্থী এবং ৮০০ জন প্রথম সারির নেতা-কর্মীকে নির্বাচন কমিশন ‘ট্রাবল মেকার’ বা অশান্তি সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। শাসকদলের আশঙ্কা, ভোটের ঠিক মুখে বা ভোটের দিন এই হেভিওয়েট প্রার্থীদের গ্রেপ্তার করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্তব্ধ করতে চাইছে কমিশন। এই মর্মে সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে মামলা দায়েরের অনুমতি মিলেছে। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জেলাওয়ারি একটি তালিকা পেশ করেছেন। সেই তালিকায় কোচবিহারের উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিক, পরেশচন্দ্র অধিকারী থেকে শুরু করে বেহালা পশ্চিমের মহিলা প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। উত্তর ২৪ পরগনার নারায়ণ গোস্বামী, বিশ্বজিৎ দাস এবং দক্ষিণ ২৪ পরগনার জাহাঙ্গীর খান কিংবা আব্দুল খালেক মোল্লাদের মতো দাপুটে নেতাদেরও ‘ট্রাবল মেকার’ হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূলের দাবি। কল্যাণবাবুর স্পষ্ট অভিযোগ, “গোটা গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতেই এই চক্রান্ত। নির্বাচনের দিন প্রার্থীদেরই যদি আটকে রাখা হয়, তবে স্বচ্ছ ভোট হবে কী করে?”

এদিকে এই আইনি লড়াইয়ের সমান্তরালে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ, আগামী ১৫০ ঘণ্টার মধ্যে এক ‘সিরিয়াস অ্যাকশন প্ল্যান’ কার্যকর করার ছক কষেছে দিল্লি। ডেরেকের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সিবিআই, ইডি এবং এনআইএ প্রধানদের বৈঠকে এই নীল নকশা তৈরি হয়েছে। যেখানে বিজেপির জনসমর্থন নেই, সেখানেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের ভোট ম্যানেজার ও প্রার্থীদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। জনস্বার্থ মামলায় জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ প্রশাসনকেও পক্ষ করা হয়েছে। ভোটের ময়দানে এই ‘গ্রেপ্তারি আতঙ্ক’ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন নজর সেদিকেই।

Share on Social Media
  • Related Posts

    আগুনঝরা রোদে পুড়ছে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া-বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

    নিউজ ডেস্ক: বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। উত্তর-পশ্চিমি শুষ্ক ও তপ্ত বাতাসের দাপটে এ বছরের প্রথম তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার…

    Share on Social Media

    ভুতুড়ে ভোটার বিদায় না কি রাজনৈতিক ছাঁটাই? জোড়াসাঁকো-চৌরঙ্গিতে নজিরবিহীন ভোটার হ্রাস

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী মানচিত্রে কি ক্রমে সঙ্কুচিত হচ্ছে কলকাতা? বিধানসভা ভোটের চূড়ান্ত তালিকায় কলকাতার ভোটার সংখ্যা যে হারে কমেছে, তাতে চোখ কপালে রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দুর্গম জঙ্গল চিরে সাত কিমি হাঁটাপথ, ভোটের দু’দিন আগেই পাহাড়ের বুথে পাড়ি দিলেন কর্মীরা

    দুর্গম জঙ্গল চিরে সাত কিমি হাঁটাপথ, ভোটের দু’দিন আগেই পাহাড়ের বুথে পাড়ি দিলেন কর্মীরা

    আগুনঝরা রোদে পুড়ছে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া-বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

    আগুনঝরা রোদে পুড়ছে পশ্চিমাঞ্চল, পুরুলিয়া-বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    ভুতুড়ে ভোটার বিদায় না কি রাজনৈতিক ছাঁটাই? জোড়াসাঁকো-চৌরঙ্গিতে নজিরবিহীন ভোটার হ্রাস

    ভুতুড়ে ভোটার বিদায় না কি রাজনৈতিক ছাঁটাই? জোড়াসাঁকো-চৌরঙ্গিতে নজিরবিহীন ভোটার হ্রাস

    আবেদন করেও ব্রাত্য! বাড়িতে ভোট দিতে পারলেন না উলুবেড়িয়ার দুই অশীতিপর প্রবীণ

    আবেদন করেও ব্রাত্য! বাড়িতে ভোট দিতে পারলেন না উলুবেড়িয়ার দুই অশীতিপর প্রবীণ

    নাকা চেকিং ভেঙে পালানোর চেষ্টা, কলকাতায় পুলিশের জালে ৫০ লক্ষের ‘বেওয়ারিশ’ সোনা

    নাকা চেকিং ভেঙে পালানোর চেষ্টা, কলকাতায় পুলিশের জালে ৫০ লক্ষের ‘বেওয়ারিশ’ সোনা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.