নাকা চেকিং ভেঙে পালানোর চেষ্টা, কলকাতায় পুলিশের জালে ৫০ লক্ষের ‘বেওয়ারিশ’ সোনা

নিউজ ডেস্ক: ভোটের মুখে শহরজুড়ে কড়া নজরদারির মাঝেই রবিবার রাতে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকল উত্তর কলকাতা। নাকা তল্লাশি এড়িয়ে ঝড়ের গতিতে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বেলেঘাটা সিআইটি রোড থেকে উদ্ধার হলো প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ সোনার গয়না। কোনও বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া ওই সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ও পুলিশ।

লালবাজার সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে নাকা চেকিং চালাচ্ছিল স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি)। একটি রুপোলি রঙের ওয়াগন-আর গাড়িকে থামার সংকেত দিতেই চালক গতি বাড়িয়ে পুলিশের গার্ডরেল কাটিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ ওয়াকি-টকিতে খবর যায় সংলগ্ন এলাকায়। কিছুক্ষণের মধ্যেই মানিকতলা থানার পুলিশ ও ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) ধাওয়া করে সিআইটি রোডের কাছে গাড়িটিকে ঘিরে ফেলে। সামনের রাস্তা ব্লক করে দেওয়ায় শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় চালক।

প্রাথমিক তল্লাশিতে গাড়ির ডিকিতে কিছু না মিললেও, পুলিশ আধিকারিকদের সন্দেহ নিরসন হয়নি। এরপর নিবিড় তল্লাশিতে গাড়ির গ্লাভ বক্স এবং সামনের দুটি সিটের তলা থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়। তা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৪ ভরি সোনা। চালক দাবি করেন, জরিমানা এড়াতেই তিনি গাড়ি নিয়ে পালিয়েছিলেন এবং ওই সোনা তাঁর নিজের। তবে কয়েক ঘণ্টা জেরার পরও সোনার কোনও বৈধ বিল বা নথি পেশ করতে না পারায় পুলিশ সেটিকে ‘চোরাই সোনা’ হিসেবে গণ্য করে বাজেয়াপ্ত করে। গোটা উদ্ধার প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। ভোটপর্বে শহর থেকে একলপ্তে এত টাকার সোনা উদ্ধার সাম্প্রতিক সময়ে বেনজির বলেই মনে করছে প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    নিউজ ডেস্ক: “কেউ কথা রাখেনি…।” কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত পঙ্‌ক্তিকেই এবার রাজনৈতিক স্লোগান হিসেবে তুলে ধরল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক…

    Share on Social Media

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন সকাল ন’টা। বাজারের ব্যাগ হাতে পর্ণশ্রীর মোড়ে দাঁড়িয়ে থমকে গেলেন বছর তেহাত্তরের এক বৃদ্ধা। চেনা গলি দিয়ে মন্থর গতিতে এগিয়ে আসছে লোহার গ্রিলে ঘেরা এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.