আশ্বাস মেলেনি দুই প্রধান দলের থেকে, ভোটের মুখে এবার বয়কটের ডাক রেশন ডিলারদের

নিউজ ডেস্ক: ভোটের বাংলায় এবার নতুন বিড়ম্বনা। দাবিদাওয়া পূরণে কোনো রাজনৈতিক দলের কাছ থেকেই সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিল রেশন ডিলারদের সংগঠন। সোমবার এক সাংবাদিক বৈঠকে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু স্পষ্ট জানিয়ে দেন, প্রধান দুই রাজনৈতিক শক্তি তৃণমূল এবং বিজেপির কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সংগঠন সূত্রে খবর, ডিলারদের দীর্ঘদিনের বেশ কিছু আর্থিক দাবি নিয়ে কয়েক দিন আগে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু কোনও পক্ষই সেই চিঠির উত্তর দেয়নি। বিশ্বম্ভরবাবুর অভিযোগ, ডিলারদের ভবিষ্যৎ নিয়ে কোনও দলই চিন্তিত নয়। রাজ্যে প্রায় ২১ হাজার রেশন ডিলার রয়েছেন। তাঁদের পরিবার, কর্মী এবং কর্মীদের পরিজনদের মিলিয়ে কয়েক লক্ষ ভোটারকে এবার ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

ডিলারদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হলো— রেশনে কুইন্টাল প্রতি কমিশন বাড়িয়ে ২৫০ টাকা করা। এছাড়াও ই-পস মেশিনের জন্য কুইন্টাল প্রতি অতিরিক্ত ২১ টাকা কমিশনের দাবিও জানানো হয়েছে। ভবিষ্যতে রেশনের বদলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভরতুকির টাকা (Direct Benefit Transfer) পাঠানো বা ফুড কুপন চালুর যে পরিকল্পনা চলছে, তাতেও তীব্র আপত্তি জানিয়েছে সংগঠন। ডিলারদের আশঙ্কা, এর ফলে তাঁদের রুজি-রুটি সংকটে পড়বে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে রেশন ডিলারদের এই বয়কটের ডাক রাজনৈতিক দলগুলির ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.