কালিয়াচকে কোটি টাকার ‘লাভ ড্রাগস’, মেক্সিকো-কলম্বিয়া মাদক সিন্ডিকেটের হদিস মালদহে

নিউজ ডেস্ক: ব্রাউন সুগার বা হেরোইন নয়, এবার মালদহের মাদক মাফিয়াদের ডেরায় মিলল আন্তর্জাতিক মানের ঘাতক মাদক MDMA— যা অপরাধ জগতে ‘লাভ ড্রাগস’ বা ‘মলি’ নামে পরিচিত। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশের এক ঝটিকা অভিযানে প্রায় ৪৫৩ গ্রাম এই মাদকসহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম এত বিপুল পরিমাণ বিরল ‘লাভ ড্রাগস’ উদ্ধার হলো, যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।

পুলিশ সূত্রে খবর, মূলত রেভ পার্টি বা উচ্চবিত্তদের নেশার আসরে যৌন উদ্দীপক হিসেবে এই মাদক ব্যবহার করা হয়। সাধারণ ব্রাউন সুগারের চেয়ে এর দাম অন্তত ছয় গুণ বেশি। ধৃত মহম্মদ সামাউল হক ও মোবারক হোসেনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, মেক্সিকো এবং কলম্বিয়ার মতো দেশের মাদক সিন্ডিকেটের সঙ্গে এই কারবারের যোগসূত্র রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের কালিকাপুর এলাকায় হানা দিয়ে পুলিশ এই সাফল্য পায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাংলাদেশ সীমান্ত হয়ে এই বিদেশি মাদক কালিয়াচকে ঢুকেছিল। এরপর ঝাড়খণ্ডের রাঁচি বা নেপালে তা পাচারের পরিকল্পনা ছিল। মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, “মালদহে এই প্রথম এই ধরনের দামি ড্রাগসের হদিস মিলল। বড় শহরের পার্টিতে ব্যবহৃত এই মাদকের মূল শিকড় কোথায়, তা আমরা খোঁজার চেষ্টা করছি।” বছরের শুরুতেই পুলিশের এই বড় সাফল্য মাদক কারবারিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.