খালের পাড়ে বৃক্ষচ্ছেদন! জয়নগরে কয়েকশো গাছ কেটে বিক্রির অভিযোগ প্রধানের স্বামীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক: খাল সংস্কারের নামে নির্বিচারে বৃক্ষচ্ছেদনের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের শাহজাদাপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে কয়েকশো গাছ কেটে মোটা টাকায় বিক্রি করে দিয়েছেন প্রধান আখিজা মোল্লার স্বামী মোনাজাত আলী।

সেচদপ্তরের অধীন শাহজাদাপুরের এই খালটি দীর্ঘ কয়েক কিলোমিটার বিস্তৃত। গিরিধারী আশ্রমের কাছে চাষের জমিতে জল সরবরাহের সুবিধার্থে বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে। গ্রামবাসীদের দাবি, সেই সংস্কারের দোহাই দিয়েই খালের পাড়ের কয়েক বছরের পুরনো গাছগুলি কেটে ফেলা হচ্ছে। বাইরে থেকে লোক ভাড়া করে এনে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে এই ‘সাফাই অভিযান’ চালানো হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, “প্রকৃতি ধ্বংস করে এই কাজ আমরা চাই না। গাছ কাটার ফলে এলাকায় গরমের সময় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”

ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত মোনাজাত আলীর দাবি, “গাছগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে নিয়ম মেনে টেন্ডার করে খালের ধারে নতুন করে বৃক্ষরোপণ করা হবে।” যদিও জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও রাজা আদক জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ তাঁর হাতে পৌঁছায়নি, তবে থানার পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

বকুলতলা থানা ও স্থানীয় প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। তবে কাজের কাজ কিছুই হয়নি বলে তাঁদের আক্ষেপ। উন্নয়নের নামে এই পরিবেশ ধ্বংসের পিছনে বড় কোনও চক্র সক্রিয় কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    অলিগলিতে কড়া নজরদারি! বারুইপুরে নামছে ২০০ বাইকের ‘সুপার ফাস্ট’ বাহিনী, বুথ পাহারায় কেন্দ্রীয় জওয়ানরা

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার মহারণে দক্ষিণ ২৪ পরগনার স্পর্শকাতর অলিগলি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় চাল চালল প্রশাসন। বুধবার ভোটের দিন বারুইপুর পুলিশ জেলাজুড়ে দাপিয়ে বেড়াবে পুলিশের ২০০টি মোটরবাইকের একটি বিশেষ বাহিনী।…

    Share on Social Media

    জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, বারুইপুরে জখম ২ দমকলকর্মী

    নিউজ ডেস্ক: বারুইপুরের অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়াল। সোমবার রাতে বারুইপুরের কৃষ্ণা সিনেমা সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দুই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.