খিদিরপুরে রণক্ষেত্র! পুলিশের ওসির ওপর ব্লেড-হামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং

নিউজ ডেস্ক: দক্ষিণ কলকাতার একবালপুর এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বন্দর এলাকা। বিজেপি প্রার্থীর নির্বাচনী সভায় পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। এই ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আহত একবালপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি)-কে দেখতে মঙ্গলবার সকালে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। আক্রান্ত পুলিশকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার রাতে মোমিনপুরের হোসেন শাহ রোডে কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের একটি সভা চলাকালীন গণ্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে একবালপুর থানার পুলিশ ও বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীরা পুলিশের ওপরই চড়াও হয় বলে অভিযোগ। একবালপুর থানার ওসির দাবি, ধস্তাধস্তির সময় তাঁর পায়ে ব্লেড বা ওই জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ওসির পাশাপাশি আরও অন্তত পাঁচজন পুলিশকর্মী এই ঘটনায় জখম হয়েছেন। লালবাজার সূত্রে খবর, পুলিশের কাজে বাধা দেওয়া ছাড়াও খোদ পুলিশ অফিসারের কাছ থেকে সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে উন্মত্ত জনতা।

এই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। দায়ের হওয়া তিনটি এফআইআর-এর মধ্যে দু’টিতেই নাম রয়েছে তাঁর। মঙ্গলবার এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, “পুলিশের ওপর এই ধরনের  হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।” এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খিদিরপুর ও মোমিনপুর এলাকায় বিজেপি প্রার্থীর পরবর্তী মিছিলের অনুমতি বাতিল করেছে প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.