গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দিতে দিল্লিতে দরবার, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংসদ বাপি হালদার

নিউজ ডেস্ক: সাগারদ্বীপের ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ (National Fair)-র মর্যাদা দেওয়ার দাবিতে এবার কেন্দ্র সরকারের দুয়ারে কড়া নাড়ল পশ্চিমবঙ্গ। এই বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। বৈঠক শেষে তিনি আশাপ্রকাশ করেন যে, খুব শীঘ্রই কেন্দ্র সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সাংসদ বাপি হালদার সংবাদমাধ্যমকে জানান, “গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া আমাদের বহুদিনের বকেয়া দাবি। কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা পুরো বিষয়টি বুঝিয়ে বলেছি। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং কেন্দ্রের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রাখছেন।

প্রতি বছর মকর সংক্রান্তিতে দেশের কোণায় কোণায় এমনকী বিদেশ থেকেও কোটি কোটি পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে হাজির হন। কুম্ভমেলার পর এটিই ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসমাগম। দীর্ঘদিন ধরেই রাজ্যবাসী ও প্রশাসনিক মহলের দাবি ছিল, বিপুল এই ধর্মীয় জনসমাগমের গুরুত্ব ও পরিকাঠামোগত উন্নয়নের কথা মাথায় রেখে গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদের এই বৈঠকের পর সেই বহুপ্রতীক্ষিত স্বীকৃতি মেলার আশা আরও জোরালো হলো।

Share on Social Media
  • Related Posts

    সাগরে বিজেপি নেতাকে গুলি! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‘পাওনাদার’, নেপথ্যে কি বকেয়া টাকার বিবাদ?

    নিউজ ডেস্ক: সাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেল সুন্দরবন জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিতোষ প্রামাণিক নামে এক…

    Share on Social Media

    সাগরে সাতসকালে রক্তক্ষরণ! বাইক-আরোহীদের গুলিতে লুটিয়ে পড়লেন বিজেপি নেতা, রণক্ষেত্র রুদ্রনগর

    নিউজ ডেস্ক: ভোটের দামামা বাজার আগেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার সাগর। বুধবার সকালে গঙ্গাসাগর উপকূল থানার শ্রীধাম ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.