গাজোলে পা দিয়েই ‘গুরুমা’র আশ্রমে শুভেন্দু, আন্তর্জাতিক নারী দিবসে পদ্মশ্রী কমলি সরেনের আশীর্বাদ নিলেন বিরোধী দলনেতা

নিউজ ডেস্ক: মালদহের গাজোলে ‘পরিবর্তন যাত্রা’র মহারণে নামার আগে এক তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিকেলে তিনি সরাসরি পৌঁছে যান পদ্মশ্রী প্রাপক তথা বিশিষ্ট সমাজসেবী কমলি সরেনের (গুরুমা) বাসভবনে। আন্তর্জাতিক নারী দিবসে আদিবাসী সমাজের এই বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আশ্রমের মন্দিরে পুজো দেন শুভেন্দু।

কোটাল হাটিতে কমলি সরেনের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান নন্দীগ্রামের বিধায়ক। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস, তাই সমাজসেবায় নিবেদিতপ্রাণ গুরুমার আশীর্বাদ নিতে এসেছি। দীর্ঘকাল ধরে তিনি এই আশ্রমে পিছিয়ে পড়া মানুষের নিরলস সেবা করছেন। আগামী দিনেও তাঁর এই লড়াইয়ের পাশে থাকার সবরকম চেষ্টা করব।”

তবে সৌজন্য সাক্ষাতের আবহ কাটতেই গাজোলের মাটি থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। উত্তরবঙ্গ সফরে আসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া নিন্দা করে তিনি বলেন, “কালকের ঘটনার প্রতিক্রিয়া জানানোর ভাষা নেই। এই সরকার স্পষ্টতই আদিবাসী বিরোধী।”

রাজ্য সরকারের বিরুদ্ধে শুভেন্দুর চার তোপ:

  • ভুয়ো শংসাপত্র: রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো তফশিলি উপজাতি (ST) সার্টিফিকেট বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

  • অধিকার হরণ: আদিবাসীদের জল-জঙ্গল-জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বাবাসাহেব আম্বেদকরের দেওয়া সাংবিধানিক সুযোগ-সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু।

  • সংরক্ষণ বিতর্ক: বর্তমান সরকারের জমানায় চুক্তিভিত্তিক নিয়োগে এসসি ও এসটিদের জন্য কোনও নির্দিষ্ট সংরক্ষণ নীতি নেই বলে তোপ দাগেন তিনি।

  • কেন্দ্রীয় প্রকল্পে বাধা: প্রধানমন্ত্রী মোদী সারা দেশে ‘একলব্য স্কুল’ ও ‘আদর্শ গ্রাম’ করতে চাইলেও পশ্চিমবঙ্গ সরকার তা কার্যকর করতে দিচ্ছে না বলে তাঁর অভিযোগ।

শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, “এই সরকার পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চাইছে। কিন্তু মানুষ এই ষড়যন্ত্র ধরে ফেলেছে। এবারের নির্বাচনে ব্যালটেই এর যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ।” কমলি সরেনের বাড়ি থেকে বেরিয়েই তিনি গাজোলে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র কর্মসূচিতে যোগ দিতে রওনা হন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.