গিরিশ পার্কে তাণ্ডব: ক্ষুব্ধ নির্বাচন কমিশন, লালবাজারের কাছে রিপোর্ট তলব, উঠল বাহিনী নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর মেগা সভার আগে খোদ খাস কলকাতায় মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। শনিবার গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। কেন এই অশান্তি রোখা গেল না এবং কেনই বা মোতায়েন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো না— তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে কমিশন। শহর কলকাতায় ইতিমধ্যেই ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের প্রশ্ন, স্পর্শকাতর এলাকায় এই অশান্তি যখন চরম আকার নিচ্ছিল, তখন কেন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়নি? কয়েক দিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিয়েছিলেন, ভোট পর্বে কোনও রকম রক্তপাত বা হিংসা বরদাস্ত করা হবে না। সেই হুঁশিয়ারির পরেও খোদ কলকাতায় খোদ মন্ত্রীর ওপর এমন হামলার ঘটনা কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতিকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

লালবাজার সূত্রে খবর, এদিনের অশান্তিতে মন্ত্রী শশী পাঁজা ছাড়াও বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ইটের ঘায়ে পুলিশের গাড়ির কাচও ভেঙেছে। কমিশন জানতে চেয়েছে, ঘটনার সময় পর্যাপ্ত পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল কি না এবং থাকলে তারা কেন কার্যকর ব্যবস্থা নিতে পারল না।

অন্যদিকে, শনিবারই একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও হিসেবে কলকাতা পুরসভার কমিশনার পদমর্যাদার কোনও আধিকারিককে নিয়োগ দেওয়া যাবে। ভোটের আগে শহরের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো নিয়ে কমিশনের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.