গ্যাসের আকালে হাহাকার জলপাইগুড়িতে! ডিলারদের হাতে নেই ‘স্টক’, কালোবাজারি রুখতে আসরে পুলিশ

নিউজ ডেস্ক: রান্নার গ্যাসের তীব্র সংকটে জলপাইগুড়ি জেলাজুড়ে চরম দুর্ভোগ। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার তড়িঘড়ি গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর এবং বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসল জেলা পুলিশ ও প্রশাসন। গত দু’দিন ধরে জেলায় গ্যাসের গাড়ি না ঢোকায় ভাঁড়ার কার্যত শূন্য বলে দাবি করেছেন ডিলাররা। এই সুযোগে এক শ্রেণির অসাধু কারবারি কালোবাজারি শুরু করেছে বলে অভিযোগ সাধারণ মানুষের।

ডিলারদের ভাঁড়ার শূন্য, থমকে সরবরাহ: প্রশাসনের পক্ষ থেকে কোন ডিলারের কাছে কত সিলিন্ডার মজুত রয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। জবাবে ডিলাররা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের কাছে এই মুহূর্তে কোনও ‘স্টক’ নেই। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জোগানও পুরোপুরি বন্ধ। বটলিং প্ল্যান্ট থেকে গাড়ি না আসায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে ঘরোয়া গ্রাহক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন।

সার্ভার বিভ্রাট ও কালোবাজারির অভিযোগ: গ্যাসের এই সংকটের মাঝেই গোদের উপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত সমস্যা। গ্রাহকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সার্ভারের সমস্যার কারণে গ্যাস বুক করা যাচ্ছে না। বুকিং না থাকায় ডিলাররা সিলিন্ডার দিতে অস্বীকার করছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোথাও কোথাও চড়া দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠছে। অনেক গ্রাহকই আশঙ্কা করছেন, কৃত্রিম অভাব তৈরি করে গ্যাসের কালোবাজারি চালানো হচ্ছে।

পুলিশের কড়া হুঁশিয়ারি: পরিস্থিতি পর্যালোচনার পর জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। গ্যাসের কালোবাজারির কোনও সুনির্দিষ্ট অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি, ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেন। গ্যাস ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    পরিত্যক্ত কুয়োয় পূর্ণবয়স্ক চিতাবাঘ! সামসিং চা বাগানে হাড়হিম করা গর্জন, কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন

    নিউজ ডেস্ক: বুধবার সকালে পরিত্যক্ত কুয়োর অন্ধকার থেকে ভেসে আসছিল সেই হাড়হিম করা গর্জন। কৌতূহলবশত উঁকি দিতেই চক্ষু চড়কগাছ গৃহস্থের। দেখা যায়, কুয়োর গভীর গহ্বরে আটকে পড়ে ছটফট করছে এক…

    Share on Social Media

    ভোটের মুখে পর্যটকদের ‘নোটিস’ কমিশনের, পাহাড়-ডুয়োর্সের হোটেল ছাড়ার নির্দেশে তুঙ্গে বিতর্ক

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তরবঙ্গের পর্যটন ও ব্যবসায়িক মহলে কার্যত বজ্রপাত। কমিশনের নয়া ফরমান— ভোটের আগে কোনো হোটেল বা লজে বাইরের কাউকে রাখা যাবে না। আর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.