ঝাড়খণ্ড থেকে অস্ত্র পাচারের ছক সামশেরগঞ্জে! পুলিশের সাঁড়াশি অভিযানে ধৃত আন্তঃরাজ্য কারবারি-সহ ২

নিউজ ডেস্ক:  নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদে অস্ত্র পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে সামশেরগঞ্জ থানা এলাকায় ব্লক জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার হল তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি তাজা কার্তুজ। এই ঘটনায় এক আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী এবং এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে এই কারবারের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বুধবার রাতে প্রথম অভিযানটি চালানো হয় রতনপুর স্টেশন মোড় এলাকায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও দু’টি তাজা কার্তুজ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নবীরুল শেখ (২৭)। সে আদতে ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যেই সে সামশেরগঞ্জে ডেরা বেঁধেছিল।

অন্যদিকে, একই রাতে পুলিশের দ্বিতীয় দলটি হানা দেয় ধূসরিপাড়া কলোনি এলাকায় উমর হালদার (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে। সেখান থেকে দু’টি দেশি পাইপগান ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই উমরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, উমর মূলত গরু পাচার চক্রের সঙ্গে জড়িত। পাচারের কাজে নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই সে বাড়িতে অস্ত্র মজুত করেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত দু’জনকেই বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    নিউজ ডেস্ক: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল লোকভবন (রাজভবন)। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিশেষ বিবৃতি জারি করে লোকভবনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অভাব-অভিযোগ…

    Share on Social Media

    ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়া বিধিনিষেধ, উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় বাইক চলাচলে কোপ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এগিয়ে আসতেই নিরাপত্তা ও নজরদারিতে কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের একগুচ্ছ আসনে প্রথম দফার ভোটগ্রহণ।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    ভোটের অশান্তি রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন, লোকভবনের কড়া নজরদারিতে এবার গণতন্ত্রের উৎসব

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    মালদহে ভোটের ‘মাস্টার কন্ট্রোল রুম’, আকাশছোঁয়া কেন্দ্রীয় বাহিনী আর ওয়েবকাস্টিংয়ে নজিরবিহীন নজরদারি

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    ভোটের মুখে উত্তরবঙ্গ জুড়ে ‘শুষ্ক’ হাহাকার, কমিশনের কড়া নির্দেশে কার্যত দিশেহারা সুরাপ্রেমীরা

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    মর্নিং ওয়াকে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের, নেপথ্যে কি ঘাতক গাড়ি না কি পরিকল্পিত খুন? ভীমপুরে দানা বাঁধছে রহস্য

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.