টোল প্লাজায় নগদে ইতি, ১ এপ্রিল থেকে জাতীয় সড়কে শুধুই ডিজিটাল লেনদেন

নিউজ ডেস্ক: জাতীয় সড়কে পকেটে রাখা খুচরো বা নোটের দিন ফুরোতে চলেছে। আগামী অর্থবর্ষের শুরুতেই দেশের টোল প্লাজাগুলিতে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের (NHAI) পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে সমস্ত জাতীয় সড়ক টোল প্লাজায় নগদ টাকা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। এর পর থেকে টোল মেটানো যাবে শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে— অর্থাৎ ফাস্টট্যাগ বা ইউপিআই-এর সাহায্যে।

কেন্দ্রীয় সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির অঙ্গ হিসেবেই এই বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি লেনদেনকে কাগজ-কলম আর নগদের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে দেশে ৯৮ শতাংশের বেশি গাড়িতে ফাস্টট্যাগ পরিষেবা থাকলেও, যৎসামান্য হলেও নগদ লেনদেন চালু ছিল। এবার সেই পথও পাকাপাকি ভাবে বন্ধ করতে চাইছে মন্ত্রক। লক্ষ্য একটাই— সম্পূর্ণ ‘ডিজিটাল টোলিং ইকোসিস্টেম’ গড়ে তোলা।

টোল প্লাজাগুলির বর্তমান নিয়ম অনুযায়ী,  গাড়িতে বৈধ ফাস্টট্যাগ না থাকলে নগদে টোল দিতে গেলে যে  টাকা দিতে হয় ইউপিআই দিয়ে পেমেন্ট করলে দিতে হয় অনেক কম টাকা। ১ এপ্রিল থেকে এই নিয়মে আরও কড়াকড়ি আসতে চলেছে। কর্তৃপক্ষের মতে, নগদ লেনদেনের কারণেই টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজট, সময়ের অপচয় এবং প্রায়শই বচসার সৃষ্টি হয়। দেশের ১,১৫০টিরও বেশি টোল প্লাজাকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ করতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত। এর ফলে জাতীয় সড়কে যান চলাচলের গতি যেমন বাড়বে, তেমনই কমবে জ্বালানির অপচয়।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.