ডিএ-র দাবিতে উত্তাল ধর্মতলা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজপথে সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা (DA) কার্যকর করার দাবিতে ফের রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা কার্যকর না করায় ক্ষোভে ফেটে পড়লেন সরকারি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ শতাধিক সরকারি কর্মী সংগঠনের ডাকে মেট্রো চ্যানেল থেকে কালীঘাট পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই শহরজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা থাকলেও, দুপুরের পর কাতারে কাতারে মানুষের উপস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।

আন্দোলনকারীদের মূল দাবি, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ২৫ শতাংশ ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। গত ৫ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট রায় দিলেও রাজ্য প্রশাসন এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ফলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথকেও আন্দোলনের হাতিয়ার করেছেন কর্মীরা। পশ্চিমবঙ্গ কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী স্পষ্ট জানান, আদালত অবমাননার অভিযোগ থাকা সত্ত্বেও সরকার টালবাহানা করছে। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ‘সাব জুডিস’ তত্ত্বকে কটাক্ষ করেছেন।

বকেয়া ডিএ-র পাশাপাশি রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ পূরণের দাবিও এদিনের মিছিলে জোরালোভাবে ওঠে। পুলিশের বিশাল বাহিনী রুটজুড়ে মোতায়েন থাকলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে দাবি পূরণ না হলে আগামী দিনে এই বিক্ষোভ আরও বৃহত্তর আকার ধারণ করবে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.