থানায় হাজির করো দাগি অপরাধীদের! পুলিশ পর্যবেক্ষকদের কড়া নির্দেশে ঘুম উড়ল লালবাজারের

নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ার পরেই রাজ্যে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এবার আর শুধু নথিপত্রে নয়, সরাসরি ময়দানে নেমে কাজ তদারকি করছেন পুলিশ পর্যবেক্ষকরা। তাঁদের কড়া নির্দেশ— এলাকার ‘হিস্ট্রি শিটার’ বা দাগি অপরাধীদের যেভাবেই হোক ধরে আনতে হবে থানায়। পর্যবেক্ষকদের এই ঝটিকা সফর এবং একের পর এক প্রশ্নে এখন রীতিমতো কালঘাম ছুটছে বিভিন্ন থানার অফিসারদের। নিশানায় রয়েছেন গত পাঁচ বছর ধরে এলাকায় দাপিয়ে বেড়ানো সেই সব দুষ্কৃতী, যাদের বিরুদ্ধে ধারাবাহিক অপরাধের রেকর্ড রয়েছে।

কমিশন সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল স্থানীয় থানাগুলি দাগি অপরাধীদের ডেকে পাঠাতে গড়িমসি করছে। এমনকি অনেক সময় ভুয়ো কাগজ তৈরি করে দেখানো হচ্ছে যে দুষ্কৃতীদের থেকে ‘মুচলেকা’ বা সতর্কতামূলক বন্ড নেওয়া হয়েছে, অথচ বাস্তবে তেমন কিছুই হয়নি। এই জালিয়াতি নজরে আসতেই কৌশল বদলেছেন পর্যবেক্ষকরা। তাঁরা এখন নিজেরাই আচমকা থানায় হাজির হচ্ছেন এবং গত পাঁচ বছরের অপরাধের খতিয়ান দেখে চিহ্নিত দুষ্কৃতীদের তাঁর সামনেই হাজির করার নির্দেশ দিচ্ছেন। নির্দেশ পালন করতে গিয়ে অপরাধীর ডেরায় ছুটতে হচ্ছে পুলিশকে। কোনও অফিসার খালি হাতে ফিরলে তাঁকে প্রশ্নবানে বিদ্ধ করছেন পর্যবেক্ষকরা।

থানায় নিয়ে আসার পর ওইসব অপরাধীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাঁদের সাফ জানানো হচ্ছে, ভোটের দিন বুথে বা এলাকায় কোনওরকম অশান্তি পাকানো কিংবা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করলে তার পরিণাম হবে মারাত্মক। এমন পদক্ষেপ করা হবে যার ফল অপরাধীকে দীর্ঘদিন ভোগ করতে হতে পারে। দুষ্কৃতীরা বাইরে কেন ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বর্তমান অবস্থান কী— এই সংক্রান্ত প্রতিটি তথ্য খুঁটিয়ে দেখছেন কমিশনের প্রতিনিধিরা।

যদি কোনও অপরাধীকে খুঁজে না পাওয়া যায়, তবে কেন তাকে ধরা যাচ্ছে না, তার মোবাইল লোকেশন কোথায় অথবা সে কোথায় গা ঢাকা দিয়ে থাকতে পারে— প্রতিটি বিষয়েই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে হচ্ছে অফিসারদের। পুলিশ পর্যবেক্ষকদের এই ‘তটস্থ’ মেজাজে কার্যত কোণঠাসা নিচুতলার পুলিশকর্মীরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার কোনওরকম আপস করতে রাজি নয় কমিশন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.