দোল উৎসবে কড়া নজরদারি লালবাজারের, অভব্যতার অভিযোগে শহরজুড়ে গ্রেফতার ৩৩০

নিউজ ডেস্ক: রঙের উৎসবে শহর কলকাতার নিরাপত্তা অটুট রাখতে দিনভর সক্রিয় ছিল পুলিশ। দোল পূর্ণিমার দিন অভব্য আচরণ এবং মদ্যপ অবস্থায় উশৃঙ্খলতার অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৩০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে, কলকাতার ১০টি ডিভিশন জুড়েই এই ধরপাকড় চালানো হয়েছে। পাশাপাশি তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা।

উৎসবের দিন যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল লালবাজার। গুরুত্ব অনুযায়ী বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলিয়ে ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়েছিল। এর মধ্যে শ্যামবাজার, খান্না মোড় এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮৬টি জায়গায় ছিল বিশেষ পিকেট, যেখানে প্রতিটিতে ৬ জন করে পুলিশকর্মী মোতায়েন ছিলেন। বাকি ৩১২টি সাধারণ পিকেটে ৩ জন করে কর্মী নজরদারি চালিয়েছেন।

শহরের অলিগলিতে নজরদারির জন্য পিসিআর (PCR) ভ্যানের পাশাপাশি বাইক বাহিনীও দিনভর টহল দিয়েছে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, দোলের দিন মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যে বড়সড় দুর্ঘটনা ঘটে। সেই আশঙ্কায় এবার আগেভাগেই কড়া নির্দেশিকা জারি করেছিল লালবাজার। পুলিশের এই আগাম সতর্কতা ও সক্রিয়তার সুফলও মিলেছে হাতেনাতে। কড়া নজরদারির ফলে এবারের দোলে শহরে কোনও বড়সড় দুর্ঘটনার খবর মেলেনি। উৎসবের আমেজ বজায় রেখে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করায় কলকাতা পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.