দোল ও হোলিতে শহরের নিরাপত্তায় কড়া লালবাজার, ৩৯৮টি জায়গায় বসছে পুলিশ পিকেট

নিউজ ডেস্ক: প্রতি বছর দোল ও হোলির উৎসবে মত্ত চালকদের দৌরাত্ম্য এবং বেপরোয়া আচরণের জেরে শহরের নানা প্রান্তে অপ্রীতিকর ঘটনা ঘটে। গত কয়েক বছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এ বার উৎসবের দিনগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ পিকেটের পাশাপাশি মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG)।

লালবাজার সূত্রে খবর, এ বছর দোল উৎসব উপলক্ষে শহর জুড়ে মোট ৩৯৮টি জায়গায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। এর মধ্যে শ্যামবাজার, খান্না মোড় এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮৬টি এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। এই প্রতিটি বিশেষ পিকেটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৬ জন করে পুলিশকর্মী। বাকি ৩১২টি সাধারণ পিকেটে ৩ জন করে কর্মী মোতায়েন করা হবে।

পুলিশি তৎপরতা সব থেকে বেশি দেখা যাবে বন্দর এলাকায়, যেখানে ৭২টি পিকেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে নিরাপত্তা নিশ্চিতে ৩৬টি করে পিকেট থাকবে। উৎসবের দিনে গঙ্গার ঘাটগুলিতে মানুষের ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে ২৪টি ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা উপস্থিত থাকবেন। প্রতিটি পুলিশ ডিভিশনেও প্রস্তুত রাখা হচ্ছে বিশেষ ডিএমজি টিম।

মহিলাদের নিরাপত্তা এবং রাস্তাঘাটে উশৃঙ্খলতা রুখতে শহরজুড়ে ৬২টি পিসিআর (PCR) এবং টহলদারি ভ্যান সক্রিয় থাকবে। পাশাপাশি বাইক নিয়ে গলি এবং জনবহুল রাস্তায় কড়া নজরদারি চালাবে কলকাতা পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.