নাগপুরে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ১৫ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠল মহারাষ্ট্রের নাগপুর। শনিবার ভোরে নাগপুর গ্রামীণ এলাকায় ‘এসবিএল এনার্জি লিমিটেড’ নামে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১৫ জন শ্রমিক। দুর্ঘটনায় আরও ১৮ জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগপুরের রাউলগাঁও এলাকার ওই কারখানায় খনিতে ব্যবহৃত শিল্প বিস্ফোরক ও ডিটোনেটর তৈরি করা হত। শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আচমকাই কারখানার ‘ডিটোনেটর প্যাকিং ইউনিটে’ বিস্ফোরণটি ঘটে। সেই সময় ইউনিটে প্রায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকট শব্দে বিস্ফোরণের পর কারখানা চত্বরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং চারিদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় ও নাগপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন নারী শ্রমিকও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। কারখানায় বিস্ফোরক তৈরির সময় সুরক্ষা বিধিতে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে ইতিপূর্বেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমেছে। এর আগেও নাগপুরের বিভিন্ন বিস্ফোরক কারখানায় এই ধরণের দুর্ঘটনার নজির থাকায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    নিউজ ডেস্ক: বেলডাঙা হিংসা মামলায় ধৃত ১৫ জন অভিযুক্তের জামিন বাতিলের আবেদন নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। নির্দিষ্ট ৯০ দিনের সময়সীমার মধ্যে চার্জশিট জমা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.