পঞ্চায়েত ভবনের চূড়া ভেঙে বিপত্তি! হনুমানের দাপাদাপিতে জখম দুই মহিলা, আমতায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক: পঞ্চায়েত অফিসে কাজের জন্য এসে জখম হলেন দুই মহিলা। বুধবার দুপুরে হাওড়ার আমতা দুই নম্বর ব্লকের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে আচমকাই ভবনের চূড়ার অংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জীর্ণ ভবনের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

হনুমানের দাপট ও বিপত্তি: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অমরাগড়ি পঞ্চায়েত অফিসে বেশ কিছু মানুষ কাজের জন্য জড়ো হয়েছিলেন। সেই সময় দুটি হনুমান এসে হঠাৎ অফিসের পুরোনো ভবনের ছাদে লাফালাফি শুরু করে। ভবনটি বহু পুরোনো হওয়ায় এমনিতেই জীর্ণ অবস্থায় ছিল। হনুমানের দাপটে চূড়ার অংশ থেকে চাঙড় ও ইটের বড় টুকরো খসে পড়ে নিচে অপেক্ষারত দুই মহিলার ওপর।

রক্তাক্ত অফিস চত্বর: ইটের একটি বড় টুকরো সরাসরি এক মহিলার মাথায় পড়ায় তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। অন্য এক মহিলার পায়ের ওপর ইটের টুকরো পড়লে তিনিও আহত হন। ঘটনার পরেই উপস্থিত জনতা দ্রুত তাঁদের উদ্ধার করে জয়পুরের বিবি ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, মাথায় আঘাত পাওয়া মহিলার পরিস্থিতি যথেষ্ট গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

জীর্ণ ভবনের সংস্কার নিয়ে প্রশ্ন: এই পঞ্চায়েত ভবনটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিনের দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুন্না দলুই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভবনের চূড়ার ওই অংশটা আগে থেকেই অত্যন্ত দুর্বল ছিল। হনুমানের লাফালাফিতেই চাঙড় খসে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনিকভাবে বিষয়টি দেখছি এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা করার চেষ্টা করছি।’

Share on Social Media
  • Related Posts

    বাসের ধাক্কায় পিষ্ট তরুণ বাইক আরোহী! রণক্ষেত্র জগৎবল্লভপুর, ঘাতক বাসে ভাঙচুর ও পথ অবরোধ

    নিউজ ডেস্ক: বেপরোয়া গতির বলি হলেন এক তরুণ কারখানা কর্মী। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরের আমতা-রানিহাটি রোডের লালগেট এলাকায় বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.