পাইপলাইন মেরামতির জেরে বজবজে বন্ধ পানীয় জল, পাম্প পুড়ে ‘নির্জলা’ জয়নগরের ৬টি ওয়ার্ডও

নিউজ ডেস্ক: ছুটির মেজাজের মুখেই চরম জলকষ্টের মুখে পড়তে চলেছেন বজবজ ও জয়নগর-মজিলপুর পুর এলাকার বাসিন্দারা। একদিকে পাইপলাইনে জরুরি মেরামতি, অন্যদিকে পাম্প পুড়ে যাওয়া— এই জোড়া ফলায় জেরবার দক্ষিণ ২৪ পরগনার দুই পুরসভা। আজ, শুক্রবার বিকেল থেকেই জল সরবরাহ বন্ধ হতে চলেছে বজবজ পুর এলাকায়। আবার অন্যদিকে, পাম্প পুড়ে যাওয়ার কারণে গত বুধবার সন্ধ্যা থেকেই জয়নগর-মজিলপুর পুরসভার একাধিক ওয়ার্ডে হাহাকার শুরু হয়েছে পানীয় জলের।

বজবজ পুরসভা সূত্রে জানানো হয়েছে, কেএমডিএ (KMDA)-র পক্ষ থেকে পাইপলাইনের একটি জরুরি মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। আর সেই কারণেই শুক্রবার বিকেলের পর থেকে পুরসভার অন্তর্গত মোট ২০টি ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বজবজের পুর চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এই মর্মে একটি বিবৃতি জারি করে নাগরিকদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তবে পুরসভার আশ্বাস, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে শনিবার সকাল থেকেই পরিষেবা আবার স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে।

অন্য দিকে, জয়নগর-মজিলপুর পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে পরিস্থিতি আরও মারাত্মক। গত বুধবার সন্ধ্যায় হঠাৎই একটি পাম্প পুড়ে যায়। যার জেরে বৃহস্পতিবার সারাদিন জল পাননি ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তীব্র গরমে জল না পেয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। পুর চেয়ারম্যান সুকুমার হালদার পাম্প পুড়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য পুরসভার টেকনিক্যাল টিম কাজ করছে।

যদিও পুরসভার এই দাবিতে শান্ত হচ্ছেন না ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সমর ঘোষ ও গৃহবধূ রুম্পা চৌধুরীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় পাম্প পুড়লেও বৃহস্পতিবার সারাদিন পুরসভা কোনও সদর্থক ভূমিকা নেয়নি। কেন জরুরি ভিত্তিতে মেরামতির ব্যবস্থা করা হল না, কিংবা কেন বিকল্প হিসেবে ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক পাঠানো হল না, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেককেই বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। পুরসভার এই ‘উদাসীনতা’ নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন ঠিক কবে জয়নগরে জল সরবরাহ স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি পুর প্রশাসনের তরফে।

Share on Social Media
  • Related Posts

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে ভারতীয় জনতা পার্টির (BJP) নয়া সরকারের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং পূজালির রাজীবপুর কংক্রিটের জেটিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে সেই উৎসবের আবহ কাটতে…

    Share on Social Media

    নেশার প্রতিবাদ করায় গৃহবধূর শ্লীলতাহানি! দুই সন্তানের সামনে বাঁশ দিয়ে মারধর মহেশতলায়

    নিউজ ডেস্ক: ঘরের বাইরে নেশার আসর, আর তার প্রতিবাদ করতেই এক গৃহবধূর ওপর নেমে এল নারকীয় অত্যাচার। দুই নাবালক সন্তানের সামনেই ওই গৃহবধূকে শ্লীলতাহানি ও বাঁশের চেলা দিয়ে বেধড়ক মারধর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.