পুরভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বিজেপি, বারাসতে বিধায়কদের সাফ বার্তা ‘সংগঠনই শেষ কথা’

নিউজ ডেস্ক: আসন্ন পুরসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলায় দলের অন্দরে বাড়তে থাকা মতভেদ ও গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে কড়া অবস্থান নিল বিজেপির রাজ্য নেতৃত্ব। জেলা নেতৃত্বকে উপেক্ষা করে নিজেদের মতো রাজনৈতিক কর্মসূচি চালানো বিধায়কদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সংগঠনই শেষ কথা বলবে এবং জেলা নেতৃত্বকে এড়িয়ে কোনওভাবেই সাংগঠনিক রাজনীতি করা চলবে না। ব্যক্তিগত প্রভাব খাটানোর কোনও জায়গা দলে নেই। গত ৯ জুলাই বারাসত সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠকে উপস্থিত থেকে রাজ্যের সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতা এই বার্তা দিয়েছেন।

সূত্রে জানা গিয়েছে, বারাসত সাংগঠনিক জেলার আওতাধীন হাবড়া, অশোকনগর, বারাসত, রাজারহাট-নিউটাউন এবং বিধাননগর বিধানসভা কেন্দ্রের দলীয় বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্বের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্বস্তিকর। অভিযোগ, জেলার সংগঠনকে কার্যত উপেক্ষা করে এক শ্রেণির বিধায়ক নিজেদের অনুগামীদের নিয়ে আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন। এর ফলে একই জেলায় একাধিক ক্ষমতা কেন্দ্র তৈরি হয়েছে, যা নীচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে, বিরোধীদের হাতেও দলের অন্দরের এই বিভাজনের খবর পৌঁছে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে উপস্থিত বিধায়কদের কার্যত সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল জেলা সংগঠনেরই রয়েছে। জেলা নেতৃত্বকে অন্ধকারে রেখে কোনও রাজনৈতিক উদ্যোগ বা কর্মসূচি কিছুতেই মেনে নেওয়া হবে না।

পুরভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের বদলে দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতেই রাজ্য নেতৃত্ব এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকের বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার বলেন, “রাজ্য নেতৃত্ব আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এবং সাংগঠনিক কাজকর্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই জেলার অন্দরের টানাপড়েন সময়মতো থামাতে না পারলে আসন্ন পুরভোটে বিজেপিকে বড়সড় মূল্য চোকাতে হতে পারে। তাই ভোটের আগে সংগঠনের ভিতকে মজবুত করতে কড়া অবস্থান নিয়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Share on Social Media
  • Related Posts

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    নিউজ ডেস্ক: বিগত এক মাস ধরে বিশ্ব ফুটবলের মেগা উন্মাদনায় মাতোয়ারা ছিল গোটা বাংলা। আর সেই ফুটবল-আবেগকে পাথেয় করেই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এক অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার…

    Share on Social Media

    ছেলের অনুপস্থিতিতে বউমাকে লাগাতার ধর্ষণ! অপরাধী শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসত আদালত

    নিউজ ডেস্ক: সম্পর্কের পবিত্রতা ভেঙে পুত্রবধূকে লাগাতার যৌন নির্যাতনের অপরাধে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সোমবার বারাসতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক প্রজ্ঞাপারমিতা হোসেন এই ঐতিহাসিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.