ফেসবুকে ‘ফেক আইডি’ নিয়ে বিবাদ, মালদায় বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ; উত্তাল মানিকচক

নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগেই নিভে গেল এক কিশোরের প্রাণ। সোশ্যাল মিডিয়ায় ‘ফেক প্রোফাইল’ খোলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মালদার মানিকচকে। মৃত কিশোরের নাম সোয়েল শেখ (১৮)। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল মানিকচকের সাহেবনগর এলাকা। মৃতদেহ রাজ্য সড়কে রেখে, টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন উত্তেজিত গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত রবিবার। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া সোয়েল জানতে পারে, তার ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট চালানো হচ্ছে। অভিযোগের তির ছিল তার এক সহপাঠী তথা বন্ধু আমরাজ শেখের দিকে। ওইদিন ফেক আইডি বন্ধ করার দাবি নিয়ে আমরাজের বাড়ি যায় সোয়েল। অভিযোগ, সেখানে দু’পক্ষের বচসা চলাকালীন আমরাজ ও তার বাবা-মা লাঠিসোটা নিয়ে সোয়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঁশ ও লাঠির আঘাতে গুরুতর জখম হয় ওই কিশোর। প্রথমে মালদা মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি; মঙ্গলবার মৃত্যু হয় সোয়েলের।

বৃহস্পতিবার সকালে কিশোরের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। ধরমপুর স্ট্যান্ডে মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। মৃতের পিসি রিনা বিবির দাবি, “শুধু বন্ধু নয়, ওর গোটা পরিবার এই খুনের সঙ্গে জড়িত। আমরা প্রত্যেকের ফাঁসি চাই।” পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও পুলিশ তাদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে কয়েক ঘণ্টা পর অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, দোষীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.