ফোন নম্বর ফাঁস থেকে ‘উপহার’ এড়ানো—ভোটকর্মীদের নিরাপত্তায় ২৫ দফার কড়া নির্দেশিকা কমিশনের

নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্যক্তিগত ফোন নম্বর ও ঠিকানা সমাজমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে যখন আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পরিস্থিতি মোকাবিলা করতে এবং ভোটকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ দফার একটি দীর্ঘ ‘ডুজ অ্যান্ড ডোন্টস’ (কী করবেন ও কী করবেন না) নির্দেশিকা জারি করল কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, অপরিচিতদের হাতে কোনওভাবেই ফোন নম্বর দেওয়া যাবে না এবং কারও থেকে কোনও প্রকার সাহায্য বা ‘উপহার’ গ্রহণ করা চলবে না।

কমিশনের নতুন এই নির্দেশিকায় মোবাইল ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুথের ভিতরে একমাত্র প্রিসাইডিং অফিসারই মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। ভোটার বা রাজনৈতিক দলের এজেন্ট—কারও জন্যই বুথের অন্দরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। এমনকি কোনও ভোটার মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী তা বাজেয়াপ্ত করবে। ভোটকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকেই যেন তাঁরা সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারদের সঙ্গে পরিচয় করে নেন। সেই সঙ্গে রিটার্নিং অফিসার, কন্ট্রোল রুম এবং কুইক রেসপন্স টিমের (QRT) জরুরি ফোন নম্বরগুলি সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোটের দিন বুথের বাইরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মেলামেশা বা চায়ের দোকানে আড্ডা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি খাবারের বিষযেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসারের দেওয়া খাবার ও পানীয় ছাড়া অন্য কারও থেকে খাদ্য গ্রহণ করা যাবে না। প্রার্থীর এজেন্টদের ক্ষেত্রেও বুথের ভিতরে শুধুমাত্র জল খাওয়ার অনুমতি মিলবে। এই নিয়ম লঙ্ঘন করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বুথ থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারকে।

এ ছাড়াও রাজনৈতিক দলের এজেন্টদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও স্বীকৃত দলের এজেন্ট বিকল্প প্রতিনিধি ছাড়াই বুথ ছেড়ে চলে যান, তবে প্রিসাইডিং অফিসারকে তা তদন্ত করে দেখতে হবে। বিশেষ করে ভয় বা হুমকির কারণে এমনটা ঘটছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ চাইতে বলা হয়েছে। যদি কোনও এজেন্ট ৩০ মিনিটের বেশি সময় বুথে অনুপস্থিত থাকেন, তবে অবিলম্বে সেই তথ্য সেক্টর অফিসারকে জানাতে হবে। মূলত ভোটকর্মীদের নির্ভয়ে কাজ করতে দেওয়া এবং তাঁদের ওপর কোনও রাজনৈতিক প্রভাব খাটানো যাতে সম্ভব না হয়, তা নিশ্চিত করতেই এই ২৫ দফার নিরাপত্তা কবচ তৈরি করল কমিশন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.