ভোটের মুখে টাকা-মদ রুখতে কড়া কমিশন, ‘নিষ্ক্রিয়’ থাকলে শাস্তির মুখে পড়বেন পুলিশকর্তারা

নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ার পরেই ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দলগুলির ‘উপহার’ সংস্কৃতির ওপর কড়া নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। গ্রামীণ বা সীমান্তবর্তী এলাকায় ভোটারদের প্রভাবিত করতে গভীর রাতে টাকা বা মদ বিলির যে অভিযোগ ওঠে, তা রুখতে এ বার রণকৌশল বদলাচ্ছেন পুলিশ পর্যবেক্ষকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট এলাকায় এই ধরণের অসাধু কার্যকলাপ চলার খবর পাওয়ার পরেও যদি স্থানীয় থানার আধিকারিকরা নিষ্ক্রিয় থাকেন, তবে তাঁদের চরম বিভাগীয় শাস্তির মুখে পড়তে হবে।

রাজ্যে নির্বাচনী ডিউটিতে আসা ভিন রাজ্যের আইপিএস অফিসার তথা পুলিশ পর্যবেক্ষকরা ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকা পরিদর্শন শুরু করেছেন। সূত্রের খবর, তাঁরা প্রতিটি থানার অফিসারদের হাতে একটি করে ‘সন্দেহভাজন’ তালিকা ধরিয়ে দিচ্ছেন। এই তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের নাম, যাঁরা অতীতে ভোটের আগে টাকা বা মদ বিলির সঙ্গে জড়িত ছিল। পর্যবেক্ষকরা চাইছেন, শুধু তালিকা হাতে বসে না থেকে পুলিশ এলাকায় গিয়ে নিয়মিত খোঁজখবর নিক এবং গতিবিধি পর্যবেক্ষণ করুক। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরও আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অন্য রাজ্য থেকে কেউ টাকা বা নেশাদ্রব্য নিয়ে এলাকায় ঢুকতে না পারে।

তদন্তকারীদের নজরে রয়েছে রাজনৈতিক নেতাদের আয়োজিত হঠাত্‍ ‘ভোজ’ বা খাওয়াদাওয়াও। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই ধরণের গণভোজের আড়ালেই অনেক সময় টাকা বা মদের টোপ দেওয়া হয়। তাই কোনও এলাকায় হঠাত্‍ করে বড় ধরণের জমায়েত বা খাওয়াদাওয়া হলে পুলিশকে সেখানে নজর রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক গাড়ি বা ঘনঘন যাতায়াত করা যানবাহনের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে অফিসারদের জানতে বলা হয়েছে যে, বাইরে থেকে কেউ এসে তাঁদের কোনও কিছুর প্রলোভন দিচ্ছে কি না। অবাধ ও স্বচ্ছ ভোট সুনিশ্চিত করতে নিচুতলার পুলিশকর্মীদের এখন থেকেই তটস্থ থাকার নির্দেশ দিয়েছে কমিশন।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.