ভয়মুক্ত ভোটের পরিবেশ গড়াই লক্ষ্য, বাগদার স্পর্শকাতর বুথে সশরীরে জেলাশাসক ও পুলিশ সুপার

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ মানুষের আত্মবিশ্বাস খতিয়ে দেখতে রবিবার ময়দানে নামলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত বুথগুলি পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিলেন জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। এদিন তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী এবং বাগদা থানার ওসি রাখোহরি ঘোষ।

রবিবার দুপুরে প্রথমে বাগদার হেলেঞ্চা এবং পরবর্তীতে সলুয়ারদাড়ি এলাকার একাধিক স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন প্রশাসনের এই প্রতিনিধি দল। সলুয়ারদাড়িতে গিয়ে ভোটারদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেন জেলাশাসক। সেখানে দেখা যায় এক মানবিক দৃশ্য— ওই এলাকারই বাসিন্দা ৮০ বছর বয়সি বৃদ্ধা সন্ধ্যা কীর্তনিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন জেলাশাসক ও পুলিশ সুপার। এলাকায় কোনও রাজনৈতিক অস্থিরতা বা ভয়ের বাতাবরণ রয়েছে কি না, তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বৃদ্ধার কাছে জানতে চান জেলাশাসক। ওই প্রৌঢ়া আধিকারিকদের আশ্বস্ত করে জানান, তাঁদের এলাকায় আপাতত কোনও ঝামেলার খবর নেই। পালটা জেলাশাসকও তাঁকে জানান, বুথ ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে, যাতে তিনি নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

পরিদর্শন শেষে জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া সংবাদমাধ্যমকে জানান, স্পর্শকাতর এলাকাগুলিতে সাধারণ মানুষের মনোবল বাড়াতেই এই সফর। তিনি বলেন, “আমরা এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত কথা বলেছি। তাঁদের বুঝিয়েছি যে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য প্রশাসন সবরকম ভাবে তৈরি। এখনও পর্যন্ত স্থানীয় স্তরে কোনও আশঙ্কাজনক অভিযোগ আমাদের কাছে আসেনি।” নির্বাচনের আগে প্রশাসনের এই সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সীমান্তবর্তী অঞ্চলে যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশি নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

Share on Social Media
  • Related Posts

    ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগদা, তছনছ বিঘার পর বিঘা ফসল; ঘর ভেঙে জখম ২

    নিউজ ডেস্ক: বৈশাখের দুপুরে আচমকাই মেঘলা আকাশ। তারপর মিনিট কুড়ির প্রলয় কাণ্ড। বৃহস্পতিবার দুপুরে মাত্র ২০ মিনিটের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েতের…

    Share on Social Media

    ভোটের মুখে বাগদায় বড় সাফল্য পুলিশের, নাকা চেকিংয়ে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই মিলল বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ গাঁজা-সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.