ভোটমুখী বাংলায় বেনজির বদল! ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস, রাজভবনে নয়া দায়িত্ব পাচ্ছেন আর এন রবি

নিউজ ডেস্ক: রাজ্যের প্রশাসনিক অলিন্দে এক নজিরবিহীন নাটকীয়তা। মেয়াদ ফুরনোর আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই তাঁর এই আকস্মিক পদত্যাগ রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই তাঁর এই প্রস্থান নিয়ে দিল্লির অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। তবে ঠিক কী কারণে এই পদত্যাগ, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন বা কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।

সূত্রের খবর, কলকাতায় নয়, বরং দিল্লিতে গিয়েই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সিভি আনন্দ বোস। তাঁর এই আচমকা সরে দাঁড়ানোর পর পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবি সিবিআই-এর মতো গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন। এবার তামিলনাড়ুর পাশাপাশি অতিরিক্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। তাঁরই তত্ত্বাবধানে সম্ভবত হতে চলেছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন।

রাজ্যপালের এই ইস্তফাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, “বিজেপির অঙ্গুলিহেলন ছাড়া এটা হতে পারে না। বিজেপি বিভিন্ন স্তরে এই ধরনের কাণ্ডকারখানা করে থাকে। এরপর যদি দেখা যায় রাজভবনের দায়িত্ব দেওয়ার জন্য আরএসএসের কাউকে নিয়ে আসা হয়েছে, তবে আমি অবাক হব না।” অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কিছু কারণ নিশ্চয়ই আছে। সেটা আমি জেনে বলব।” বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওনার মেয়াদের পুরো সময়টা থাকলে সবাই আনন্দ পেত। তৃণমূল যে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে সেটা করাই ওদের কাজ। রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি। তিনি পদত্যাগ করেছেন। নতুন কে রাজ্যপাল আসছেন সেটা এখন দেখার।” সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “কী কারণে পদত্যাগ করলেন, উনি নিজে করলেন নাকি করানো হল, সেটা দেখতে হবে।”

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.