ভোটের বাদ্যির আড়ালে কান্নার রোল! সিউড়িতে উৎসব বনাম অস্তিত্ব রক্ষার লড়াই

নিউজ ডেস্ক: একদিকে ঢাকের বাদ্যি আর বর্ণাঢ্য শোভাযাত্রা, অন্যদিকে ফ্যাকাশে মুখে কয়েক হাজার মানুষের মনে জমাট বাঁধা আতঙ্ক। বৃহস্পতিবার বীরভূমের জেলা সদর সিউড়িতে জেলাশাসকের দপ্তর চত্বর সাক্ষী থাকল এক অদ্ভুত বৈপরীত্যের। একদিকে তৃণমূল-বিজেপি যুযুধান দুই শিবিরের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজ, আর তার কয়েক হাত দূরেই কয়েকশো অসহায় মানুষের দীর্ঘশ্বাস। গণতন্ত্রের এই ‘উৎসবে’র বাদ্যির আড়ালে চাপা পড়ে যাচ্ছে হাজার হাজার মানুষের ভোটাধিকার হারানোর আর্তনাদ। প্রত্যেকের একটাই প্রশ্ন, ‘নামটা কি আদেও উঠবে?’ নাকি ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে দেশান্তরী হয়ে?

এসআইআর-এর জাঁতাকলে পিষ্ট জনতা:

ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় সংশোধনের ‘চক্করে’ বীরভূমের কয়েক হাজার বাসিন্দার নাম বাদ গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে বিপুল সংখ্যক মানুষের নাম ছিল ‘বিচারাধীন’। সেই তালিকার নিষ্পত্তি করতে গিয়ে দেখা যাচ্ছে, বহু মানুষের নাম মুছে গিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে। এখন তাঁদের শেষ ভরসা ট্রাইব্যুনাল। সেই আবেদনপত্র জমা দিতেই সাতসকাল থেকে জেলাশাসকের দপ্তরে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ।

অস্তিত্বের সঙ্কটে বিশিয়া থেকে কোটাসুর:

বৃহস্পতিবার সাতসকালে জেলাশাসকের দপ্তরে এসেছিলেন ময়ূরেশ্বর-১ ব্লকের বড়তুড়ি গ্রাম পঞ্চায়েতের বিশিয়া গ্রামের বাসিন্দারা। এই গ্রামের অন্তত ৩৬ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিশিয়া গ্রামের খাসিবুর মোল্লা বলছিলেন, “২০০২ সালের তালিকায় বাবার নাম ছিল, কিন্তু বানানে ভুল ছিল। বাবার নথি দিয়ে ম্যাপিং করে মা ও তিন বোনের নাম উঠলেও আমার আর বাবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।”

একই ছবি কোটাসুরের প্রজাপাড়াতেও। এদিন নথি আঁকড়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন অশীতিপর বৃদ্ধা সাদেকা বিবি। বহু বছর ধরে ভোট দিয়ে আসা এই মানুষটির নাম চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ ছিল। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর তিনি জানতে পেরেছেন, তাঁর নাম ‘ডিলিট’ হয়ে গিয়েছে। সাদেকা বিবির শূন্য দৃষ্টি যেন প্রশাসনের কাছে এক বিরাট প্রশ্নচিহ্ন। ঠোঁট কাঁপছে অজানা আতঙ্কে— এবার কি তবে ভিটেমাটি ছাড়তে হবে?

অনিশ্চিত ভবিষ্যৎ ও প্রশাসনের ভূমিকা:

ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে এই হাহাকার। জেলাশাসকের দপ্তরের বাইরে অস্থায়ী টেবিল-চেয়ারে বসে কর্মীরা ট্রাইব্যুনালের আবেদনপত্র গ্রহণ করছেন ঠিকই, কিন্তু তালিকায় নাম না ফিরলে কী হবে, তার উত্তর আপাতত কারোর কাছে নেই। প্রশাসনের এক কর্তার কথায়, “আবেদন জমা নেওয়া হচ্ছে। উপরমহল থেকে যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।”

নির্বাচন কমিশনের নিয়ম আর প্রশাসনিক জটিলতার জাঁতাকলে পিষ্ট হওয়া এই মানুষগুলোর কাছে ২০২৬-এর ভোট এখন উৎসব নয়, স্রেফ অস্তিত্ব রক্ষার লড়াই। সিউড়ির আকাশে-বাতাসে এখন একইসঙ্গে ভাসছে রাজনৈতিক জয়ধ্বনি আর সাধারণ মানুষের দীর্ঘশ্বাস।

Share on Social Media
  • Related Posts

    রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! ভেঙে পড়া গাছের তলা থেকে বিজেপি কর্মীকে উদ্ধার তৃণমূল কর্মীদের

    নিউজ ডেস্ক: ভোটের আবহে যেখানে দিকে দিকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে, ঠিক তখনই এক বিরল সৌজন্যের সাক্ষী থাকল বীরভূমের সিউড়ি। ভোটকেন্দ্রের বাইরে গাছ ভেঙে চাপা পড়া এক বিজেপি কর্মীকে উদ্ধার…

    Share on Social Media

    মাটি খুঁড়তেই বেরোল মানুষের হাড়! সিউড়িতে পুলিশের ওপর নজিরবিহীন হামলা, রক্তাক্ত আইসি-সহ ৪

    নিউজ ডেস্ক: মাটির তলা দিয়ে জলের পাইপ লাইনের কাজ চলছিল। কিন্তু জেসিবি দিয়ে মাটি খুঁড়তেই হঠাৎ বেরিয়ে এল মানুষের হাড়গোড়! আর এই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.