ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের মাত্র দু’দিন বাকি। মুর্শিদাবাদে নির্বাচনের বাদ্যি বাজার ঠিক আগে ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে শক্তিশালী বোমা বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, এমনকি বিস্ফোরণের অভিঘাতে বাড়ির ছাদের পাঁচিলের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই কংগ্রেস কর্মী ও তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকনগর এলাকার ১৩৬ নম্বর বুথের বাসিন্দা সাইমুল শেখের বাড়িতে এই বিস্ফোরণটি ঘটে। এলাকায় সাইমুল সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। তাঁর বাড়িতে বর্তমানে রাজমিস্ত্রিরা নির্মাণের কাজ করছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সকালে সাইমুল নিজেও রাজমিস্ত্রিদের সঙ্গে কাজে হাত লাগিয়েছিলেন। সেই সময়ই ছাদের এক কোণে মজুত করে রাখা দু’টি শক্তিশালী বোমা আচমকা ফেটে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে মিস্ত্রি ও স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এলাকার বাসিন্দা হাসনউদজ্জামান শেখ বলেন, “কয়েক দিন ধরেই সাইমুলের বাড়িতে কাজ চলছে। আমাদের এলাকায় তিনটে রাজনৈতিক দলের অফিস পাশাপাশি থাকলেও কোনও দিন অশান্তি হয়নি। ভোটের আগে এমন ঘটনায় আমরা স্তম্ভিত।” তবে বিস্ফোরণের পর থেকেই সপরিবারে এলাকাছাড়া সাইমুল শেখ। পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে নাশকতা চালানোর লক্ষ্যেই ওই বোমাগুলি বাড়িতে মজুত করা হয়েছিল।

বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পুরো বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে আরও কোনও বিস্ফোরক লুকানো আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক সাইমুল ও তাঁর পরিবারের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। ভোটের মুখে এই ঘটনা এলাকায় সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তায় প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    ভুয়ো ট্রাফিক চালানের লিঙ্কে ক্লিক করতেই উধাও আড়াই লক্ষ! ফারাক্কায় সাইবার প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার

    নিউজ ডেস্ক: ট্রাফিক আইন ভাঙার জরিমানা মেটানোর ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন এক ইঞ্জিনিয়ার। হোয়াটসঅ্যাপে আসা একটি ভুয়ো লিঙ্কে ক্লিক করতেই নিমিষে তাঁর ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গেল ২…

    Share on Social Media

    ভোটার তালিকায় নাম ‘বিচারাধীন’, আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ফরাক্কার প্রৌঢ়ের

    নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR) ঘিরে এবার মুর্শিদাবাদে চরম বিপত্তি। তালিকায় নিজের এবং দুই ছেলের নাম ‘বিচারাধীন’ অবস্থায় দেখে তীব্র আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    ভোটের আবহে রায়গঞ্জে ‘শুষ্ক’ বিরতি, ব্ল্যাকে মদের দাম চড়ল তিনগুণ! মাথায় হাত সুরাপ্রেমীদের

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    মোদীর ১০ টাকার ‘মুড়ি-বিলাস’ ঝাড়গ্রামে! রাতারাতি সেলেব্রিটি বিক্রম, খ্যাতির বিড়ম্বনায় বন্ধ রাখতে হল ফোন

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    এক রাতের কালবৈশাখীতেই স্বপ্নভঙ্গ! নদীয়ায় তছনছ বিঘার পর বিঘা কলার বাগান, সর্বস্বান্ত হাজারো চাষি

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    ভোটের মুখে উত্তপ্ত ফরাক্কা! কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ, ধসে পড়ল পাঁচিল

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.