ভোটের মুখে পাটুলিতে শ্যুটআউট! বাঘাযতীনে যুবক খুনে সিন্ডিকেট-যোগের ছায়া, অস্বস্তিতে শাসকদল

নিউজ ডেস্ক:  নির্বাচনের প্রাক্কালে খাস কলকাতায় শুটআউটের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল পাটুলি থানার বাঘাযতীন এলাকা। বুধবার মধ্যরাতে পূর্ব ফুলবাগানে রাহুল দে (৩৫) নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। এই রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে এলাকার সাট্টার কারবার এবং সিন্ডিকেটরাজের বখরা নিয়ে বিবাদ কাজ করছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে শাসকদলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ এবং সমাজবিরোধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা।

কে এই জিৎ? কাউন্সিলরের সঙ্গে ছবি ঘিরে বিতর্ক

আক্রান্ত জিৎ মুখোপাধ্যায়কে এলাকার মানুষ ‘রাতের পাখি’ হিসেবেই চেনেন। স্থানীয়দের দাবি, দিনের আলোয় তাঁকে দেখা না গেলেও রাত বাড়লে গাঙ্গুলিবাগান থেকে গড়িয়া পর্যন্ত তাঁর দাপট চলত। সমাজমাধ্যমে জিতের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের সঙ্গে দেখা যাচ্ছে। যদিও বাপ্পাদিত্য দাবি করেছেন, জিৎ দলের ‘সমর্থক’ মাত্র এবং তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিন বছর আগে তিনি নিজেই তাঁকে এলাকাছাড়া করেছিলেন। কাউন্সিলরের বক্তব্য, “ছবি যে কেউ তুলতে পারে, তার মানে এই নয় যে সে আমার লোক।”

খুনের নেপথ্যে কি সাট্টার বখরা?

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিতের বাড়িতেই আড্ডা দিচ্ছিলেন রাহুল। সেই সময় চারজন দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢুকে সরাসরি গুলি চালায়। ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, গড়িয়া অঞ্চলের একটি বড় সাট্টার ঠেকের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে বেশ কিছুদিন ধরেই জিতের সঙ্গে অন্য একটি গোষ্ঠীর বিবাদ চলছিল। সেই শত্রুতার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রশ্ন, দীর্ঘদিনের পুরনো শত্রুতা সরিয়ে রাহুল কেন জিতের বাড়িতে গিয়েছিলেন এবং বহিরাগত চার দুষ্কৃতী কীভাবে মাঝরাতে সেখানে ঢুকে পড়ল।

রাজনৈতিক চাপানউতোর

ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় যান বিধায়ক দেবব্রত মজুমদার ও কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। বিধায়ক পুলিশকে পাশের একটি নির্মীয়মাণ বাড়ি সিল করার নির্দেশ দেন। অন্যদিকে, বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে। যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন, জনপ্রতিনিধিরাই এই সমাজবিরোধীদের মাথায় তুলে রেখেছেন। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, “তৃণমূলই তৃণমূলকে মারছে। এই অরাজকতায় সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের।” এলাকায় নতুন করে সিসিটিভি বসানোর দাবিতে সরব হয়েছেন আতঙ্কিত বাসিন্দারা।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.