ভোটের ৪৮ ঘণ্টা আগে বহিরাগতদের এলাকা ছাড়ার চরম ফরমান কমিশনের, অন্যথায় সাসপেনশনের খাঁড়া পুলিশের ওপর

নিউজ ডেস্ক: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এ বার নজিরবিহীন কড়া দাওয়াই প্রয়োগ করল নির্বাচন কমিশন। ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলি থেকে সমস্ত ‘বহিরাগত’ ব্যক্তিকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিয়ে প্রতিটি থানার ওসি-দের কাছ থেকে লিখিত শংসাপত্র বা সার্টিফিকেট তলব করেছে কমিশন। কোনও এলাকায় বহিরাগতর উপস্থিতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে সরাসরি সাসপেনশন বা সাময়িক বরখাস্তের মুখে পড়তে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই কার্যকর হওয়া এই নির্দেশে বলা হয়েছে, প্রচার শেষ হওয়ার পর ওই নির্দিষ্ট কেন্দ্রের ভোটার নন এমন কাউকে সেখানে থাকতে দেওয়া যাবে না। এমনকি এলাকার কোনও হোটেল, গেস্ট হাউস কিংবা ম্যারেজ হলেও যাতে কেউ লুকিয়ে থাকতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় থানাকে। মঙ্গলবার রাতেই পুলিশ সুপার এবং কমিশনারদের এই সংক্রান্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ পর্যবেক্ষকদের রিপোর্টে জানা গিয়েছে, ভোটের আগে বহু দুষ্কৃতী ও বহিরাগত লোক বিভিন্ন বিধানসভা এলাকায় ভিড় জমায় এবং ভোটারদের ভয় দেখানোর কাজ করে। এই প্রবণতা রুখতে জেলা পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে হোটেল ও গেস্ট হাউসগুলিতে চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন চেক পোস্টে নজরদারি বাড়িয়ে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার কথা বলা হয়েছে।

পাশাপাশি, পুলিশের ‘রাফ রেজিস্টার’-এর দ্বিতীয় ভাগের ওপর বিশেষ জোর দিয়েছে কমিশন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এক এলাকার দুষ্কৃতীরা অন্য এলাকায় গিয়ে গোলমাল পাকায়। সেই সব দাগি অপরাধীদের তালিকা প্রতিটি থানায় আপ-টু-ডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন, অনেক থানাতেই এই তালিকা অসম্পূর্ণ। ফলে অন্য এলাকার দুষ্কৃতীরা এলাকায় ঢুকে অশান্তি করলেও তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই এই তালিকা দ্রুত সম্পন্ন করে অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.