তপ্ত কড়াইয়ের নাম ভারত! বিশ্বের ২০টি উষ্ণ শহরের ১৯টিই দেশের, তালিকায় আসানসোল-সহ বাংলার ৭ শহর

নিউজ ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের মানচিত্রে এই মুহূর্তে আক্ষরিক অর্থেই ‘হটস্পট’ হয়ে উঠেছে ভারত। সাম্প্রতিক আবহাওয়ার পরিসংখ্যান বিশ্লেষণ করে যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে ১৯টিই ভারতের অন্তর্গত। তীব্র তাপপ্রবাহের জেরে দেশের এক বিস্তীর্ণ অংশে জনজীবন ওষ্ঠাগত। তালিকায় ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক শহরের নাম দেখে উদ্বেগ বাড়ছে আবহাওয়াবিদদের মধ্যে।

রিপোর্ট অনুযায়ী, ভারতের এই শহরগুলিতে পারদ বর্তমানে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তালিকার অন্তর্ভুক্ত বাংলার শহরগুলি হল আসানসোল, দুর্গাপুর, কুলটি, রানিগঞ্জ, বাঁকুড়া, সিউড়ি এবং মেদিনীপুর। এর মধ্যে আসানসোলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার অন্যতম। এ ছাড়াও বিহারের মুঙ্গোর, ভাগলপুর, মোতিহারি এবং ওড়িশার তালচের ও বোলাঙ্গিরেও আবহাওয়া চরম প্রতিকূল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত রবিবার দেশের মধ্যে উষ্ণতম স্থান ছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা অত্যন্ত শুকনো ও গরম বাতাসের দাপটেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকৃতি যেন আগুন ঝরাচ্ছে মাঠ-ঘাটে। বিহারের ভাগলপুর এবং ওড়িশার তালচের এলাকাতেও পারদ ৪৪ ডিগ্রির ঘর পার করেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বরং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। লু-এর দাপটে বিকেলের আগে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

    নিউজ ডেস্ক: একই গ্রাম, একই পাড়া— অথচ ভোটের লাইনে দাঁড়ালে পড়শিরা হয়ে যান আলাদা বিধানসভার ভোটার। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সীমান্তে অবস্থিত মণিহারা গ্রাম যেন এক ভৌগোলিক বিস্ময়। গ্রামের মাঝখান…

    Share on Social Media

    ভোটের ডিউটি থেকে রেহাই নেই অধ্যাপকদের, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

    নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনের কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের অব্যাহতি দেওয়ার আর্জি ধোপে টিকল না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দিল, সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আগে বহিরাগত রুখতে জেলাজুড়ে ম্যারাথন তল্লাশি, বাঁকুড়ায় এবার আত্মীয় সেজে থাকলেও বিপদ

    ভোটের আগে বহিরাগত রুখতে জেলাজুড়ে ম্যারাথন তল্লাশি, বাঁকুড়ায় এবার আত্মীয় সেজে থাকলেও বিপদ

    এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

    এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

    ভোটের মুখে পর্যটকদের ‘নোটিস’ কমিশনের, পাহাড়-ডুয়োর্সের হোটেল ছাড়ার নির্দেশে তুঙ্গে বিতর্ক

    ভোটের মুখে পর্যটকদের ‘নোটিস’ কমিশনের, পাহাড়-ডুয়োর্সের হোটেল ছাড়ার নির্দেশে তুঙ্গে বিতর্ক

    ডুয়ার্সে ভোটের বাদ্যি, প্রথম দফায় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা ৪৫ প্রার্থীর

    ডুয়ার্সে ভোটের বাদ্যি, প্রথম দফায় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা ৪৫ প্রার্থীর

    ‘আমার ভোট কে দিল?’, পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের অভিযোগে বালুরঘাটে শোরগোল

    ‘আমার ভোট কে দিল?’, পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের অভিযোগে বালুরঘাটে শোরগোল

    খিদিরপুরে রণক্ষেত্র! পুলিশের ওসির ওপর ব্লেড-হামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং

    খিদিরপুরে রণক্ষেত্র! পুলিশের ওসির ওপর ব্লেড-হামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.