এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

নিউজ ডেস্ক: একই গ্রাম, একই পাড়া— অথচ ভোটের লাইনে দাঁড়ালে পড়শিরা হয়ে যান আলাদা বিধানসভার ভোটার। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সীমান্তে অবস্থিত মণিহারা গ্রাম যেন এক ভৌগোলিক বিস্ময়। গ্রামের মাঝখান দিয়ে চলে যাওয়া চওড়া রাস্তাটিই এখানে লক্ষ্মণরেখা। রাস্তার এক ধারের বাসিন্দারা পুরুলিয়ার কাশীপুর বিধানসভার অন্তর্ভুক্ত, আর অন্য ধারের বাসিন্দারা বাঁকুড়ার ছাতনা বিধানসভার। ভোটের মরসুমে এই গ্রামেই এখন ধরা পড়ছে রাজনীতির এক অদ্ভুত কোলাজ।

মণিহারা গ্রামে প্রায় ২০০ পরিবারের বাস। আশ্চর্যের বিষয় হলো, গ্রামের একদিকের বাড়ির দেওয়ালে জ্বলজ্বল করছে কাশীপুর বিধানসভার তৃণমূল বা বিজেপি প্রার্থীর নাম, আর ঠিক উল্টো দিকের দেওয়ালে শোভা পাচ্ছে ছাতনা বিধানসভার প্রার্থীদের প্রচার। বামেরা আবার এক ধাপ এগিয়ে; একই দেওয়ালে দুই জেলার দুই প্রার্থীর নাম লিখে প্রচার সারছে। পরিষেবার ক্ষেত্রেও এখানে ফারাক চোখে পড়ার মতো। বাঁকুড়া জেলা প্রশাসনের সৌজন্যে রাস্তার একদিকের মানুষ পাইপলাইনের জল পেলেও, পুরুলিয়ার দিকের বাসিন্দাদের কল এখনও শুকনো। ফলে বাঁকুড়ার জলের ওপরই ভরসা করতে হয় গোটা গ্রামকে।

গ্রামের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকেই মূলত এই বিভাজন শুরু। বাঁকুড়ার বাসিন্দাদের  কাছে এই বিভাজন নেহাতই সরকারি নথির। গ্রামের পোস্ট অফিস বা স্কুল একটাই, কিন্তু জমিজমা বা আইনি সমস্যায় পড়লেই ছুটতে হয় আলাদা জেলা সদরে। কেউ ভোট দেন মণিহারা বুথে, কেউ আবার ধবন গ্রাম পঞ্চায়েতের জোড়থোল বুথে। দুই জেলার প্রার্থীরাই এই গ্রামে এসে সমানতালে প্রচার চালাচ্ছেন। সীমান্ত ঘেঁষা এই ‘বাই-ডিস্ট্রিক্ট’ গ্রামে গণতন্ত্রের উৎসবও তাই পালিত হয় দ্বিগুণ উৎসাহে। -প্রতীকী ছবি

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটি থেকে রেহাই নেই অধ্যাপকদের, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

    নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনের কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের অব্যাহতি দেওয়ার আর্জি ধোপে টিকল না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দিল, সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার…

    Share on Social Media

    ভোটের ডিউটিতে ‘নিরপেক্ষ’ থাকতে মুচলেকা দিচ্ছেন সিভিক ভলান্টিয়াররা, কড়া মেজাজে কমিশন

    নিউজ ডেস্ক: রাজ্যের সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ বার নজিরবিহীন ‘মুচলেকা’ বা বন্ড নেওয়ার প্রক্রিয়া শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, সিভিক ভলান্টিয়াররা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের আগে বহিরাগত রুখতে জেলাজুড়ে ম্যারাথন তল্লাশি, বাঁকুড়ায় এবার আত্মীয় সেজে থাকলেও বিপদ

    ভোটের আগে বহিরাগত রুখতে জেলাজুড়ে ম্যারাথন তল্লাশি, বাঁকুড়ায় এবার আত্মীয় সেজে থাকলেও বিপদ

    এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

    এক গ্রাম, দুই জেলা! মাঝরাস্তায় ভাগ হয়েছে ভোটাধিকার, মণিহারায় দুই শিবিরের ভোট-প্রচারে আজব দৃশ্য

    ভোটের মুখে পর্যটকদের ‘নোটিস’ কমিশনের, পাহাড়-ডুয়োর্সের হোটেল ছাড়ার নির্দেশে তুঙ্গে বিতর্ক

    ভোটের মুখে পর্যটকদের ‘নোটিস’ কমিশনের, পাহাড়-ডুয়োর্সের হোটেল ছাড়ার নির্দেশে তুঙ্গে বিতর্ক

    ডুয়ার্সে ভোটের বাদ্যি, প্রথম দফায় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা ৪৫ প্রার্থীর

    ডুয়ার্সে ভোটের বাদ্যি, প্রথম দফায় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা ৪৫ প্রার্থীর

    ‘আমার ভোট কে দিল?’, পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের অভিযোগে বালুরঘাটে শোরগোল

    ‘আমার ভোট কে দিল?’, পোস্টাল ব্যালটে ভোটাধিকার হরণের অভিযোগে বালুরঘাটে শোরগোল

    খিদিরপুরে রণক্ষেত্র! পুলিশের ওসির ওপর ব্লেড-হামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং

    খিদিরপুরে রণক্ষেত্র! পুলিশের ওসির ওপর ব্লেড-হামলায় অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.