‘ভোট দিলে পিস পিস করে দেব’, লাভপুরে তৃণমূল নেতার ‘হুমকি’ ঘিরে তোলপাড় বীরভূম

উজ ডেস্ক: ভোটের দোরগোড়ায় বীরভূমের লাভপুরে দানা বাঁধল তীব্র চাঞ্চল্য। ‘বিরোধীদের ভোট দিলে পা চিরে দেব’— সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তির এই হুমকি ঘিরে সরগরম জেলার রাজনীতি। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা ডালিম শেখের দিকে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ভয়েস বাংলা নিউজ , তবে ভোটের মুখে এই হুমকি ভোটারদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, বিরোধীদের পক্ষে ভোট পড়লে সব হিসাব রাখা হবে। এমনকি ৫০টি ভোট পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘পিস পিস’ করে কাটার এবং ৪ তারিখের পর এলাকায় থাকতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার অভিযোগ, দাঁড়িয়ে অঞ্চলের এই তৃণমূল নেতা তাঁদের কর্মী-সমর্থকদের সরাসরি ভয় দেখাচ্ছেন। ইতিপূর্বেই পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হলেও কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলে সরব হয়েছে গেরুয়া শিবির।

পাল্টা জবাবে তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী জানিয়েছেন, এই ধরণের বক্তব্য দল কোনওভাবেই সমর্থন করে না এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তির। অন্যদিকে, বিদায়ী বিধায়ক অভিজিৎ সিংহের দাবি, বর্তমান কৃত্রিম মেধা বা এআই-এর যুগে ভিডিয়োর সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অভিযুক্ত ডালিম শেখের দাবি, এটি প্রযুক্তি ব্যবহার করে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর টহলের মাঝেও বীরভূমে এই রাজনৈতিক তরজা এখন চরমে।

Share on Social Media
  • Related Posts

    পুলিশি চাপে মাঝপথেই থামল অনশন! সরাসরি ট্রেনের দাবিতে চাঞ্চল্য কীর্ণাহার, হতাশ হাজারো রেলযাত্রী

    নিজস্ব সংবাদদাতা, কীর্ণাহার: দীর্ঘ ১০৯ বছরের বঞ্চনা ঘোচাতে এবং সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে, বুধবার ১৮ই ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ঐতিহাসিক অনশন শুরু হয়েছিল বীরভূমের কীর্ণাহার রেল স্টেশনে। কিন্তু গণতান্ত্রিক…

    Share on Social Media

    রাজস্বে ‘প্রথম সারিতে’ থেকেও ব্রাত্য কেন? হাওড়ায় আহমদপুর-কাটোয়া যাত্রী সংগঠনের প্রশ্নের মুখে রেলকর্তারা

    নিজস্ব সংবাদদাতা, লাভপুর: রেলের ভাঁড়ারে বছরে পঞ্চাশ কোটি টাকার বেশি জোগান দিয়েও কি ব্রাত্যই থাকবে রামপুরহাট জংশন? তারাপীঠ থেকে নবদ্বীপ—দুই তীর্থক্ষেত্রের সংযোগকারী আহমদপুর-কাটোয়া রুট কি এভাবেই অবহেলার শিকার হবে? বৃহস্পতিবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.