ভোর ৬টা থেকেই পরিষেবা, রাতেও সময় বৃদ্ধি! ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর বড় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বড় উপহার। এবার থেকে আরও সকালে মিলবে ট্রেন, আর রাতের শেষ ট্রেনের সময়ও বাড়ানো হচ্ছে। আগামী সোমবার থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) দুটি গুরুত্বপূর্ণ রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে এই ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এটি পরীক্ষামূলক ভিত্তিতে কার্যকর করা হবে বলে মেট্রো সূত্রের খবর।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সোম থেকে শনিবার ব্লু লাইনে এতদিন সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো মিলত, তা এগিয়ে আনা হয়েছে সকাল ৬টায়। একইভাবে রাতের শেষ মেট্রোর সময়ও রাত ৯টা ৪৪ মিনিটের বদলে পিছিয়ে ১০টা ৩০ মিনিট করা হয়েছে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট বা গ্রিন লাইনেও হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ— এই দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে সকাল ৬টায় এবং রাতের শেষ মেট্রো ১০টা ৫ মিনিটের বদলে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। তবে রবিবারের ক্ষেত্রে মেট্রোর সূচি অপরিবর্তিত রাখা হচ্ছে।

সময়সীমা বাড়ার পাশাপাশি দুটি লাইনেই বৃদ্ধি পাচ্ছে ট্রেনের মোট সংখ্যা।

  • ব্লু লাইন: সোম থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা ২৬০ থেকে বাড়িয়ে ২৭২টি করা হচ্ছে। শনিবার ২৪৬টির জায়গায় মিলবে ২৫৮টি এবং রবিবারে ১৫২টি পরিষেবা বেড়ে দাঁড়াবে ১৫৮টিতে।

  • গ্রিন লাইন: সোম থেকে শুক্রবার ট্রেন চলাচল ২২৮ থেকে বেড়ে ২৩৬টি হচ্ছে। শনিবার ২০৪টির বদলে ২১২টি এবং রবিবার ১০৮টির পরিবর্তে ১১১টি পরিষেবা মিলবে।

মেট্রো কর্তৃপক্ষের এই যুগান্তকারী সিদ্ধান্তে যেমন অফিসযাত্রী, প্রাতঃভ্রমণকারী এবং দূর-দূরান্তের ট্রেনযাত্রীরা ভীষণ উপকৃত হবেন, তেমনই নাইট শিফটের কর্মীদের ঘরে ফেরার পথ অনেকটাই মসৃণ হবে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.