রোগীর পরিবারকে দিতে হবে সব তথ্য, সরকারি হাসপাতালে ফিরছে ‘পার্টি মিট’-এর কড়াকড়ি

নিউজ ডেস্ক:  হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে থাকে সরকারি হাসপাতালের করিডোর। অনেক সাধ্যসাধনায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড মিললেও, চিকিৎসকের সঙ্গে দু’-দণ্ড কথা বলার সুযোগ মেলে না। বড় ডাক্তারবাবু আসেন, একঝাঁক জুনিয়র ডাক্তারকে নিয়ে রোগী দেখে দ্রুত বেরিয়ে যান। মনের মধ্যে জমে থাকা পাহাড়প্রমাণ প্রশ্ন আর উৎকণ্ঠা নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় পরিজনদের। রোগীদের এই যন্ত্রণা ও বাড়ির লোকের উদ্বেগ কমাতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি সরকারি হাসপাতালে রোজ বাধ্যতামূলকভাবে করতে হবে ‘পার্টি মিট’।

স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের উপস্থিতিতে ওই বৈঠকে সাফ জানানো হয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় মেডিকেল কলেজ— সর্বত্রই চিকিৎসকদের প্রতিদিন রোগীর শারীরিক অবস্থা নিয়ে পরিজনদের সঙ্গে কথা বলতে হবে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘পার্টি মিট’। অনেক হাসপাতালে এই প্রথা একপ্রকার বিলুপ্ত হয়ে গিয়েছিল, যা এবার বাধ্যতামূলকভাবে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?

  • সুনির্দিষ্ট ঘর: প্রতিটি ওয়ার্ডে বা একাধিক বিভাগের জন্য একটি সুনির্দিষ্ট ঘরে পরিজনদের সঙ্গে কথা বলবেন চিকিৎসকরা। সেখানে বসা ও পাখার ব্যবস্থা রাখতে হবে।

  • চিকিৎসকের পূর্ণাঙ্গ পরিচয়: প্রেসক্রিপশন বা বেড হেড টিকিটে (BHT) সংশ্লিষ্ট চিকিৎসকের কাটাকাটা সই নয়, বরং পুরো সই এবং অফিশিয়াল স্ট্যাম্প থাকা আবশ্যিক।

  • সুপারদের রাউন্ড: হাসপাতালের সুপারদের দিনে অন্তত দুই থেকে তিনবার ইনডোর ও আউটডোর রাউন্ড দিতে হবে।

  • রক্তপরীক্ষা: আউটডোরের রোগীদের জন্য দিনের দিনই রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করতে হবে, যাতে রোগীদের বারবার হাসপাতালে ছুটতে না হয়।

এছাড়াও প্রেসক্রিপশনের গুণমান যাচাই করতে প্রতিটি বিভাগ থেকে অন্তত ৩০টি করে প্রেসক্রিপশন সংগ্রহ করে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে পরিষেবা মিললেও, তথ্যের অভাবে রোগীর পরিবার যে মানসিক হয়রানির শিকার হয়, এই নতুন পদক্ষেপে তার অবসান ঘটবে বলেই আশা করছে স্বাস্থ্য ভবন।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.