রোগী মৃত জেনেও না দেখে ‘ডেথ সার্টিফিকেট’ হোয়াটসঅ্যাপে! তারকেশ্বরে গৃহবধূর মৃত্যুতে দানা বাঁধল রহস্য

নিউজ ডেস্ক: রোগী হাসপাতালে পৌঁছনোর আগেই ফোনে চলে এল মৃত্যু শংসাপত্র! নাড়ির গতি পরীক্ষা করা তো দূর অস্ত, সশরীরে উপস্থিত না থেকেই কেবল হোয়াটসঅ্যাপে ‘ডেথ সার্টিফিকেট’ পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। তারকেশ্বরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে। এই ঘটনায় মৃতার স্বামী, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

মৃতার নাম পৌলোমী চক্রবর্তী (২৪)। তাঁর বাপের বাড়ি হরিপালের জেজুর গ্রামে। পাঁচ বছর আগে চণ্ডীতলার মশাটের বাসিন্দা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। গত ৫ মার্চ শারীরিক অসুস্থতা নিয়ে তারকেশ্বরের লোকনাথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে পৌলোমীকে ভর্তি করেন তাঁর স্বামী। পরিবারের দাবি, ৬ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অন্যত্র স্থানান্তরের তোড়জোড় শুরু হয়। কিন্তু ওই রাতেই স্বামী শুভাশিস জানান, হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে পৌলোমীর।

রহস্যের দানা বাঁধে ঠিক এর পরেই। অভিযোগ, পৌলোমীর দেহ হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার আগেই শুভাশিসের পূর্ব পরিচিত চিকিৎসক ত্রিদিব প্রতিহার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৃত্যু শংসাপত্র পাঠিয়ে দেন। এমনকি ওই শংসাপত্রটি সংশ্লিষ্ট নার্সিংহোমের লেটারপ্যাডে লেখা ছিল বলেও অভিযোগ। সরকারি হাসপাতালে দেহ নিয়ে গেলে চিকিৎসকেরা দেখেন, আগেভাগেই ডেথ সার্টিফিকেট ইস্যু করা রয়েছে, তাই তাঁরা দেহটি ফিরিয়ে দেন। এতেই ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা।

শনিবার দেহ আটকে রেখে ওই বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি, স্বামী, চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের যোগসাজশেই এই মৃত্যু ঘটেছে। কেন সশরীরে উপস্থিত না থেকে এক জন চিকিৎসক শংসাপত্র দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারকেশ্বর থানার পুলিশ ওই চিকিৎসকের পাঠানো শংসাপত্রটি বাতিল করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার গভীরে পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

    নিউজ ডেস্ক: বিধানসভার অন্দরে জনপ্রতিনিধিদের সক্রিয়তা ও পারফর্ম্যান্স বাড়াতে এক নজিরবিহীন উদ্যোগের সূচনা হলো। এখন থেকে প্রতি বছর কাজের নিরিখে সেরা বিধায়কদের বিশেষ সম্মানে ভূষিত করা হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার…

    Share on Social Media

    জনপ্রতিনিধিদের ক্ষমতা খর্ব, জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদানে চরম কড়াকড়ি নবান্নের! রেডার ১৯-২৫ বছরের পুরনো নথি

    নিউজ ডেস্ক: নজিরবিহীন পদক্ষেপ রাজ্য প্রশাসনের! রাজ্যের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি— পঞ্চায়েত প্রধান, পুরসভার চেয়ারম্যান কিংবা কাউন্সিলররা আর জন্ম ও মৃত্যুর শংসাপত্র (Birth and Death Certificate) ইস্যু করতে পারবেন না। সীমাহীন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    আন্তর্জাতিক জলসীমানায় উপকূলরক্ষী বাহিনীর বড় সাফল্য, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ ভারতীয় পাচারকারী

    আন্তর্জাতিক জলসীমানায় উপকূলরক্ষী বাহিনীর বড় সাফল্য, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ ভারতীয় পাচারকারী

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

    বিধায়কদের পারফর্ম্যান্সের চুলচেরা বিশ্লেষণ! পশ্চিমবঙ্গ বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, হোটেলে এনে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ! তিলজলায় গ্রেফতার যুবক

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, হোটেলে এনে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ! তিলজলায় গ্রেফতার যুবক

    দুর্ঘটনাস্থলে গিয়ে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী, নিহত শিশুদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সাহায্য শুভেন্দুর

    দুর্ঘটনাস্থলে গিয়ে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী, নিহত শিশুদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সাহায্য শুভেন্দুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.