শহরের বুকে ট্রেন-াতঙ্ক! বিধাননগর স্টেশনে হাবড়া লোকালের কামরায় আগুন, হুলস্থুল চার নম্বর প্ল্যাটফর্মে

নিউজ ডেস্ক: কাটোয়ার স্মৃতি টাটকা থাকতেই ফের শিয়ালদহ ডিভিশনে ট্রেন-বিভ্রাট। এবার গন্তব্যে পৌঁছনোর আগেই দাউদাউ করে আগুন জ্বলে উঠল হাবড়া লোকালের একটি কামরায়। বুধবার বিকেলে ব্যস্ত সময়ে বিধাননগর রোড স্টেশনে এই অগ্নিকাণ্ডের জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল।

রেল ও স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছেড়ে আসা হাবড়া লোকালটি বিধাননগরের ৪ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি থামার কিছু ক্ষণের মধ্যেই পেছনের দিকের একটি মহিলা কামরার নীচের ব্যাটারি বক্স থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। প্রাণভয়ে কামরা থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন যাত্রীরা।

প্রাথমিক ভাবে স্টেশনে থাকা রেলকর্মী, যাত্রী এবং স্থানীয় হকাররাই তৎপরতার সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁদের প্রচেষ্টাতেই কিছু ক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যান্ত্রিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার জেরে হাবড়া লোকালের পেছনে থাকা অন্যান্য ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। কিছু ক্ষণ পর ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, একের পর এক ট্রেনে আগুন লাগার ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

Share on Social Media
  • Related Posts

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী করে তুলতে এক বিশাল প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ দপ্তরের কসবা ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি…

    Share on Social Media

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    নিউজ ডেস্ক: রাজ্যের নবগঠিত সরকার ইতিপূর্বেই স্কুলের প্যারাটিচারদের (Para Teachers) ভাতা বা বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত কার্যকর করেছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাজ্যজুড়ে স্কুল ও কলেজের অন্যান্য সমস্ত চুক্তিভিত্তিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলির জামিন নাকচ! উত্তপ্ত আদালত চত্বর, ফের ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.