শাড়ির ব্যবসার আড়ালে বিপুল অস্ত্র পাচার! বাংলাদেশে ছক বানচালের নেপথ্যে সিআইডি, গঠন করা হলো বিশেষ ‘সিট’

নিউজ ডেস্ক: শাড়ি ও পোশাকের ব্যবসার চাদরে ঢেকে চরম গোপন সামাজিক মাধ্যমে লুকিয়ে চলত আন্তর্জাতিক অস্ত্র পাচারের রমরমা কারবার! বয়ফ্রেন্ডকে সঙ্গী করে এপার বাংলা থেকে ওপার বাংলায় মারণাস্ত্র সরবরাহের সময় শনিবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে জালে ধরা পড়ল মূল কারবারি পূজা বিশ্বাস। সিআইডি (CID)-র গোয়েন্দাদের হাতে উদ্ধার হয়েছে ৪টি ৯ এমএম (9mm) ও ২টি ৭ এমএম (7mm) মিলিয়ে মোট ৬টি অত্যাধুনিক পিস্তল এবং ২০০ রাউন্ড তাজা কার্তুজ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য— ধৃত পূজা আদতে বাংলাদেশের নাগরিক! ঘটনার গুরুত্ব বুঝে ডিআইজি (DIG)-র নেতৃত্বে ইতিমধ্যেই ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়েছে।

সিআইডির কাছে আগাম গোপন খবর ছিল, অশোকনগর সীমান্ত অঞ্চলকে ব্যবহার করে একটি বড়সড় অস্ত্রের চালান ওপার বাংলায় পাচার হতে চলেছে এবং এই চক্রের মূল চালিকাশক্তি এক মহিলা, যে মূলত এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে খরিদ্দারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আনিয়ে সুবিধাজনক সময়ে ডেলিভারি দেওয়াই ছিল তার কাজ। শনিবার গভীর রাতে সুনির্দিষ্ট সংকেতের ভিত্তিতে সিআইডি-র বিশেষ টিম নৈহাটি-অশোকনগর রোডে একটি সন্দেহভাজন ‘ম্যাজিক গাড়ি’ থামিয়ে তল্লাশি চালায়। গাড়ি থেকে পূজাকে পাকড়াও করে তাঁর ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। ডিজি (ক্রাইম) রমেশ বাবু জানিয়েছেন, বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর ওই মহিলাকে সরাসরি গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বছর কয়েক আগেও দত্তপুকুর থানার পুলিশ এই পূজাকে অস্ত্রসহ একবার হাতেনাতে পাকড়াও করেছিল।

ধৃতকে টানা জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রায় কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এই মহিলা। এর পর ভুয়ো নথি তৈরি করে ভারতীয় নাগরিক সেজে বসবাস শুরু করে। অশোকনগরের এক যুবকের সঙ্গে বিয়ের পর বিচ্ছেদ হলেও পরবর্তীতে অন্য এক যুবকের সঙ্গে তার সম্পর্কের সূচনা হয়। স্থানীয়দের কাছে তারা কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে বসবাস করলেও বাস্তবে সেই শাড়ির ব্যবসার আড়ালেই চলত মুঙ্গেরের অবৈধ অস্ত্রের সীমান্ত পাচার।

জেরায় পূজা স্বীকার করেছে, সীমান্তের এক পুরনো অস্ত্র ব্যবসায়ীর হাত ধরে সে এই জগতে পা রেখেছিল। প্রথমদিকে স্থানীয় দুষ্কৃতীদের কাছে অস্ত্র বিক্রি করলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের এক বড়সড় অস্ত্র কারবারির সঙ্গে যোগাযোগ গড়ে তোলে সে। মূলত সবজি বোঝাই বর্ডার ট্রাকে গোপন কুঠুরি বানিয়ে এপার বাংলা থেকে বাংলাদেশে অস্ত্র পাঠাত এই গ্যাং। এই আন্তর্জাতিক অস্ত্র চক্রের শেকড় কতদূর ছড়ানো এবং এতে আর কোন কোন বড় মাথা জড়িত রয়েছে, তার সন্ধানে তল্লাশি জোরদার করেছে সিআইডির নবগঠিত ‘সিট’।

Share on Social Media
  • Related Posts

    অশোকনগরে ভোররাতেই সিআইডি-র মস্ত সাফল্য! বিপুল অস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার মহিলা পাচারকারী

    নিউজ ডেস্ক: সাত সকালেই সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা (CID)। রবিবার সকালে জেলার অশোকনগরের ৮ নম্বর এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ…

    Share on Social Media

    আইপিএস সেজে লক্ষাধিক টাকার প্রতারণা! অশোকনগরে পুলিশের জালে ওড়িশার যুবক

    নিউজ ডেস্ক: খাকি উর্দির আড়ালে লুকিয়ে ছিল প্রতারণার জাল। নিজেকে আইপিএস (IPS) অফিসার পরিচয় দিয়ে এক তরুণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.