শিলিগুড়ি করিডরে মাটির নীচে ট্রেন, ‘চিকেন’স নেক’ রক্ষায় মাস্টারস্ট্রোক কেন্দ্রের

উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার প্রশ্নে আর কোনও ঝুঁকি নিতে নারাজ নয়াদিল্লি। শিলিগুড়ি করিডর বা পরিচিত ‘চিকেন’স নেক’-এর ভৌগোলিক স্পর্শকাতরতা বিচার করে এ বার সেখানে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের মেগা পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র। মূলত চিনের নজরদারি এড়ানো এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনার গতিবিধি অবাধ রাখতেই এই সুড়ঙ্গ পথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিলিগুড়ির এই সংকীর্ণ ভূখণ্ডটি একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে ভুটান, নেপাল ও চিনের সীমান্ত ঘেরা। ভারতের ‘সেভেন সিস্টার্স’ এবং সিকিমের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র যোগসূত্র এই করিডরটি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক বিপর্যয় বা শত্রুদেশের অতর্কিত হামলায় এই পথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে ভারতের উত্তর-পূর্ব অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই ‘ডেডলক’ কাটাতে মাটির প্রায় ২০ থেকে ২৪ মিটার নীচে দিয়ে ছুটবে ট্রেন। এর ফলে তৈরি হবে একটি মজবুত ‘মাল্টি-লেয়ার রেল নেটওয়ার্ক’।

মাটির গভীর দিয়ে ট্রেন চলাচল করলে ড্রোন বা স্যাটেলাইটের নজরদারি এড়ানো যেমন সহজ হবে, তেমনই জরুরি অবস্থায় সেনা, ভারী অস্ত্রশস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়ার পথও হবে নিষ্কণ্টক। উপরিভাগের সাধারণ রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও ভূগর্ভস্থ এই বিকল্প পথ যোগাযোগ সচল রাখবে। এই প্রসঙ্গে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, ‘চিকেন’স নেক’ নিয়ে আর উদ্বেগের কারণ নেই। দেশের অখণ্ডতা রক্ষায় কেন্দ্রের এই পদক্ষেপ একটি ইতিবাচক ও ঐতিহাসিক সিদ্ধান্ত।

Share on Social Media
  • Related Posts

    নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রতিবাদী চিঠিতে সই ১১ রাজবংশী গুণীজনের

    নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও চরম অপমানজনক মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার বিজেপি…

    Share on Social Media

    বুসানে বিশ্ব ঐতিহ্য সম্মেলনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ডিএইচআর

    নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত অষ্টম ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানেজার্স ফোরাম’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র ডিরেক্টর ঋষভ চৌধুরী। গত ১৬ থেকে ২৩ জুলাই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.