সরশুনায় নৃশংস হত্যাকাণ্ড: বাড়ির পিছনে উদ্ধার ভাড়াটিয়ার গলা কাটা দেহ, নেপথ্যে কি কোনও পরিচিত?

নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে সরশুনার বাগপোতায় ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের ভাড়া করা বাড়ির পিছনের ফাঁকা জমি থেকে উদ্ধার হল এক রাজমিস্ত্রির রক্তাক্ত দেহ। অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেওয়া হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের আঘাতের ধরণ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, আততায়ী হয়তো নিহতের অত্যন্ত পরিচিত কেউ।

মৃতের নাম ভোলানাথ বিশ্বাস (৩৯)। আদতে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরের বাসিন্দা ভোলানাথ পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং একটি ঠিকাদারের অধীনে কাজ করতেন। গত ২০২০ সাল থেকে সরশুনার বাগপোতা ফার্স্ট বাই লেনের চূড়ামণি নস্করের বাড়িতে একা ভাড়া থাকতেন তিনি। বাড়ির মালকিন জানিয়েছেন, শুক্রবার রাতে তাঁর ছোটো ছেলে প্রথম ভোলানাথকে বাড়ির পিছনে চিত হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার গুরুত্ব বিচার করে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। আততায়ীকে শনাক্ত করতে আনা হয় স্নিফার ডগ। সংগৃহীত করা হয় ফরেন্সিক নমুনা এবং গোটা এলাকাটির ভিডিওগ্রাফি করা হয়। শনিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ভোলানাথের গলায় দু’টি এবং মুখে একটি গভীর ক্ষত রয়েছে। তবে সবচেয়ে রহস্যজনক বিষয় হল, নিহতের দেহে কোনও ধস্তাধস্তির চিহ্ন বা ‘রেজিস্টেন্স মার্ক’ মেলেনি। গোয়েন্দাদের মতে, পরিচিত কেউ হওয়ায় ভোলানাথ কোনও প্রতিরোধ করার সুযোগ পাননি অথবা বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে খুন করা হয়েছে।

বাড়িওয়ালার ছেলে পলাশ নস্কর সরশুনা থানায় খুনের মামলা রুজু করেছেন। তিনি জানিয়েছেন, ভোলানাথ বাড়িতে একাই থাকতেন এবং সাধারণত তাঁর ঘরে কাউকে আসতে দেখা যেত না। এলাকায় কোনও সিসি ক্যামেরা না থাকায় ঘাতককে চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। একাকী থাকা এই যুবকের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনিকে ধরতে নিহতের কল লিস্ট ও পরিচিত মহলে খোঁজখবর শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.