৯০ দিনেও চার্জশিট দিতে পারল না এনআইএ, বেলডাঙা হিংসা মামলায় জামিন আরও ৭ অভিযুক্তের

নিউজ ডেস্ক: বেলডাঙা হিংসা মামলায় বড়সড় আইনি ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও চার্জশিট পেশ করতে না পারায় শনিবার কলকাতার বিচারভবনের বিশেষ এনআইএ আদালত আরও সাতজন অভিযুক্তকে জামিন দিয়েছে। শুক্রবারও একই কারণে ১৫ জন অভিযুক্ত শর্তাধীন জামিন পেয়েছিলেন। ফলে এই মামলায় ধৃত ৩১ জনের মধ্যে এখনও পর্যন্ত ২২ জন জামিনে মুক্তি পেলেন।

শনিবার বিচারভবনে এনআইএ-র বিশেষ আদালতের বিচারক সুকুমার রায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। অভিযুক্তদের পক্ষের আইনজীবী স্বাগত বিশ্বাস ও ফজলে আহমেদ খান আদালতে সওয়াল করেন যে, ধৃতদের গ্রেফতারির পর ৯০ দিন কেটে গেলেও কেন্দ্রীয় সংস্থা এখনও পর্যন্ত কোনও চার্জশিট বা অভিযোগপত্র পেশ করতে পারেনি। ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল না হলে ধৃতরা স্বাভাবিকভাবেই জামিন পাওয়ার অধিকারী। বিচারক এই যুক্তি মেনে নিয়েই এ দিন সাতজনের জামিন মঞ্জুর করেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এ দিন জামিনের জোরালো বিরোধিতা করা হয়েছিল। তাঁদের দাবি ছিল, এই হিংসার ঘটনার তদন্ত অত্যন্ত সংবেদনশীল এবং প্রভাবশালী অভিযুক্তদের জামিন দিলে তদন্ত বিঘ্নিত হতে পারে। তবে আইনি বাধ্যবাধকতার জেরে সেই আপত্তি টেকেনি। মামলার বাকি অভিযুক্তরা বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। ভোটের মুখে বেলডাঙা মামলায় কেন্দ্রীয় এজেন্সির এই চার্জশিট দিতে না পারা এবং গণহারে জামিন পাওয়া নিয়ে ইতিমধ্য়েই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আগে নিউ টাউনে আধার-বিপত্তি, খালের ধারে বস্তাবন্দি পরিচয়পত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য

    নিউজ ডেস্ক: রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক ১০ দিন আগে রাজারহাট-নিউ টাউন এলাকায় বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেল। রবিবার সকালে নিউ টাউনের সুলংগুড়ি দক্ষিণপাড়া এলাকার…

    Share on Social Media

    ছেলেরাও কি যৌন হেনস্থার শিকার? নীরবতা ভেঙে এ বার সরব বিশেষজ্ঞরা, পরিসংখ্যান নিয়ে দুশ্চিন্তায় কমিশন

    নিউজ ডেস্ক: যৌন হেনস্থা মানেই কেবল মেয়েদের নিগ্রহ— সমাজের এই বদ্ধমূল ধারণা ভেঙে দেওয়ার সময় এসেছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, ছেলেরাও সমানভাবে বা কখনও কখনও তার চেয়েও বেশি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ব্যালট অমিল! ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে উলুবেড়িয়ায় পথ অবরোধ ভোটকর্মীদের

    ব্যালট অমিল! ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে উলুবেড়িয়ায় পথ অবরোধ ভোটকর্মীদের

    আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ৭২ ঘণ্টা কেটে গেলেও অন্ধকারে পুলিশ

    আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ৭২ ঘণ্টা কেটে গেলেও অন্ধকারে পুলিশ

    ভোটের আগে নিউ টাউনে আধার-বিপত্তি, খালের ধারে বস্তাবন্দি পরিচয়পত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য

    ভোটের আগে নিউ টাউনে আধার-বিপত্তি, খালের ধারে বস্তাবন্দি পরিচয়পত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য

    ছেলেরাও কি যৌন হেনস্থার শিকার? নীরবতা ভেঙে এ বার সরব বিশেষজ্ঞরা, পরিসংখ্যান নিয়ে দুশ্চিন্তায় কমিশন

    ছেলেরাও কি যৌন হেনস্থার শিকার? নীরবতা ভেঙে এ বার সরব বিশেষজ্ঞরা, পরিসংখ্যান নিয়ে দুশ্চিন্তায় কমিশন

    যাত্রী ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বিশেষ পরিষেবা ঘোষণা পূর্ব রেলের

    যাত্রী ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বিশেষ পরিষেবা ঘোষণা পূর্ব রেলের

    ভোটের মুখে দুর্গাপুরে টাকার পাহাড়, বিহারের ২ যুবকের ব্যাগে মিলল ৫০ লক্ষ; নজরে রহস্যময় ‘শক্তি দাদা’

    ভোটের মুখে দুর্গাপুরে টাকার পাহাড়, বিহারের ২ যুবকের ব্যাগে মিলল ৫০ লক্ষ; নজরে রহস্যময় ‘শক্তি দাদা’
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.