সাঁতরাগাছি ঝিল দূষণ: আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্যের মুখ্যসচিবকে তলব এনজিটি-র

নিউজ ডেস্ক: জাতীয় পরিবেশ আদালতের (এনজিটি) বারবার কড়া নির্দেশ সত্ত্বেও হাওড়ার সাঁতরাগাছি ঝিলের দূষণ রোধে কার্যত কোনো পদক্ষেপই করা হয়নি। এই দীর্ঘসূত্রতা ও উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করল এনজিটি-র পূর্বাঞ্চলীয় বেঞ্চ। আদালতের আগের নির্দেশ পালন না-হওয়ায় এবং কোনো রিপোর্ট জমা না-পড়ায় সরাসরি রাজ্যের মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছে পরিবেশ আদালত। আগামী ১০ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

সাঁতরাগাছি ঝিলকে দূষণমুক্ত করতে এবং পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত দুটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছিল। প্রথমত, ঝিলের চারপাশে একটি ‘গারল্যান্ড ড্রেন’ নির্মাণ করতে হবে এবং দ্বিতীয়ত, দূষিত জল পরিশোধনের জন্য একটি ‘সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট’ (এসটিপি) বসাতে হবে। অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও এর কোনোটিই বাস্তবায়িত হয়নি।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে, যখন পরিবেশকর্মী সুভাষ দত্ত ঝিলের দূষণ নিয়ে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, রেল, হাওড়া পুরসভা এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদাসীনতায় ঝিলটি কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ২০২২ সালের জুলাই মাসে আদালত হাওড়া পুরসভাকে নিজস্ব খরচে এসটিপি তৈরির নির্দেশ দেয় এবং রেলকে প্রয়োজনীয় জমি ও দখলদার উচ্ছেদের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীকালে রেল ও রাজ্য সরকারের মধ্যে জমি এবং প্রকল্পের খরচ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। ২০২৩ সালে আদালত ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সঙ্গে ২০২৬-এর ১৫ জানুয়ারির মধ্যে একটি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল মুখ্যসচিবকে।

সম্প্রতি বিচারপতি অরুণকুমার ত্যাগী এবং বিশেষজ্ঞ সদস্য এ সেন্থিল ভেলের বেঞ্চ লক্ষ্য করেন যে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো রিপোর্ট জমা পড়েনি। নির্দেশ অমান্য করার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জাতীয় পরিবেশ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটিকে নতুন করে নথিভুক্ত করেছে এবং মুখ্যসচিবের কাছে জবাব তলব করেছে।

Share on Social Media
  • Related Posts

    ভোট দিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু! ট্রেনের উপচে পড়া ভিড়ে প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিক

    নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে শামিল হতে সুদূর নাগপুর থেকে ঘরের পথে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু সেই পথই তাঁর শেষ যাত্রায় পরিণত হলো। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার তাগিদে বাড়ি ফেরার পথে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.